Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

পশ্চিম তীরে ইহুদিবাদীদের হামলায় ২ ফিলিস্তিনি শহীদ | জাতিগত নিধনের অংশ: হামাস

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ৩, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

পার্সটুডে: ফিলিস্তিনের গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সেনাদের হামলায় ২ ফিলিস্তিনি নিহত বা শহীদ হয়েছেন।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, অধিকৃত জেরুজালেমের গভর্নর কার্যালয় জানিয়েছে, পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ ইয়ায়ির জামিরের সতর্কতামূলক প্রস্তুতির নির্দেশের পর ইসরায়েলি দখলদার বাহিনী অধিকৃত জেরুজালেমের উত্তরে আল-রাম এলাকায় অভিযান চালিয়ে হামলা করে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রামাল্লাহর পূর্বে আল-মুঘাইর এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর গুলিতে দুই তরুণ ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আরও ২ জন আহত হয়েছেন।

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা জাতিগত নিধন নীতির অংশ: হামাস

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা বৃদ্ধির প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে এসব অপরাধকে পশ্চিম তীরে ভূমি সংযুক্তিকরণ ও জাতিগত নিধনের পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে উল্লেখ করেছে। একইসঙ্গে তারা ফিলিস্তিনি জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে।

হামাস বলেছে, এসব কর্মকাণ্ড ফিলিস্তিনের ভূমি ও জনগণের বিরুদ্ধে একটি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত নীতির আওতায় পরিচালিত হচ্ছে। শত্রুর সংযুক্তিকরণ পরিকল্পনা, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং জাতিগত নিধন চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা বন্ধ করতে এবং এর সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনতে সব পর্যায়ে গুরুতর ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

বিবৃতিতে আরও বলা হয়, শহীদদের রক্ত এবং ফিলিস্তিনি জনগণের আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না। ইসরায়েলি শত্রু ফিলিস্তিনি জনগণের মনোবল ভেঙে দিতে ব্যর্থ হবে। বরং এসব অপরাধ ফিলিস্তিনি জনগণের নিজেদের অধিকার আদায়ের সংগ্রাম ও অঙ্গিকারকে আরও দৃঢ় করবে।#

পার্সটুডে/এনএম/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

সিরিয়ায় যুদ্ধে নিখোঁজ ব্যক্তিদের সর্বোচ্চ অনুসন্ধানের আশ্বাস প্রেসিডেন্ট আশ-শারার

সেপ্টেম্বর ৩, ২০২৬

বিশৃঙ্খলা, সম্পদের ক্ষয়ক্ষতি ও অস্থিরতা ঠেকানো সরকারের দায়িত্ব : নতুন পুলিশ আইন নিয়ে মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ

সেপ্টেম্বর ৩, ২০২৬

প্রাথমিক হিসাবে নেপালে ক্ষতির পরিমাণ ৩৮৭ বিলিয়ন রুপি

সেপ্টেম্বর ৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.