Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ৪, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নেত্রকোনার কেন্দুয়া পাবলিক হল মিলনায়তনে ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর ওরিয়েন্টেশন ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি: সংগৃহীত

সরকার সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের বাকস্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, অপসাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতা রোধে সাংবাদিকদের জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা এবং প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী করার পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ইতোমধ্যে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) অধীনে জেলা ও উপজেলা পর্যায়ে সাংবাদিকদের পেশাগত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) নেত্রকোনার কেন্দুয়া পাবলিক হল মিলনায়তনে ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর ওরিয়েন্টেশন ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে তথ্য প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, সরকার সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের বাকস্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। বর্তমানে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে এবং এই ধারা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও দলগতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্দেশ রয়েছে যেন মিডিয়া নিয়ন্ত্রণে কোনো চাপ না দেওয়া হয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা আরও কীভাবে প্রসারিত করা যায় সে লক্ষ্যে কাজ করা হয়। সাংবাদিকদের নির্ভয়ে ও বস্তুনিষ্ঠভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সংবাদকর্মীদের কল্যাণে গৃহীত উদ্যোগের কথা উল্লেখ করে তিনি জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খুব দ্রুতই দেশের সংবাদকর্মীরা এর সুফল পাবেন। পাশাপাশি বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা বজায় রাখতেও সরকার বদ্ধপরিকর বলে জানান তিনি।

নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরীসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বকে ইবাদত মনে করি: শিক্ষামন্ত্রী

সেপ্টেম্বর ৪, ২০২৬

গণভোটের রায় উপেক্ষা করলে পরিণতি হবে ভয়াবহ: মামুনুল হক

সেপ্টেম্বর ৪, ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী

সেপ্টেম্বর ৪, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.