Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ইরানকে সহায়তা, তুরস্কের ব্যাংকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ৪, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ইরানের ওপর আরও আর্থিক চাপ সৃষ্টির সর্বশেষ প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র শুক্রবার তুরস্কের একটি আর্থিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। তুরস্কের ওই ব্যাংকের নাম ‘গোল্ডেন গ্লোবাল ইয়াতিরিম ব্যাংকাসি অ্যানোনিম সিরকেটি’। এ পদক্ষেপ নেওয়ার এক সপ্তাহ আগে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ঘোষণা করেন।

এর আগে গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে কার্যক্রম পরিচালনাকারী একটি মিশরীয় ব্যাংককে লক্ষ্যবস্তু করেছিল যুক্তরাষ্ট্র। শুক্রবার বার্তাসংস্থা এপি জানায়, ইরানকে তার অবশিষ্ট বৈশ্বিক বাণিজ্য অংশীদারদের কাছ থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে গত সপ্তাহে ঘোষিত ওই অভিযানটি ইতোমধ্যেই ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। যেখানে ‘ইকোনমিক ডি-ডে’র প্রতিশ্রুতি দ্রুতই ইরানের বাণিজ্য অংশীদারদের প্রতি সতর্কবার্তা ও আলোচনার পর্যায়ে নেমে এসেছে।

যুগের পর যুগ ধরে ইরানের ওপর আর্থিক অবরোধ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। কিন্তু শেষ পর্যন্ত এগুলো সফলতার মুখ দেখেনি। এবার যুদ্ধে নেমে কখনো হামলা, কখনো অবরোধ— এমন দদুল্যমান অবস্থায় রয়েছে ট্রাম্প প্রশাসন। সর্বশেষ তারা ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে হামলা চালিয়ে ১৮ জনকে হত্যা ও শতাধিক জনকে আহত করে। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু। শুক্রবার আল জাজিরা জানায়, ওই হামলার তদন্ত করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প প্রশাসন সম্প্রতি সামরিক হামলা পুনরায় শুরু করেছে। ফলে ইরানের পাল্টা পদক্ষেপের কারণে পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা নতুন করে দেখা দিয়েছে। অনমনীয় ইরানি সরকারের সঙ্গে চলমান যুদ্ধ অবসানে হিমশিম খাওয়া ট্রাম্প প্রশাসনের জন্য এ দ্বিমুখী কৌশলের ফলাফল কী হবে, তা এখনো অস্পষ্ট।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

সেপ্টেম্বর ৪, ২০২৬

ইরান যুদ্ধের জেরে আমেরিকায় জ্বালানির দামে রেকর্ড, কঠিন চাপে ট্রাম্প

সেপ্টেম্বর ৪, ২০২৬

গাজ্জা থেকে ১৯ লাখ ফিলিস্তিনিকে সরানোর পরিকল্পনা বেন-গভিরের

সেপ্টেম্বর ৪, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.