Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

সরকার জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ৫, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিএনপি সরকার গঠনের ছয় মিনিটের মধ্যেই জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সরকারকে সঠিক পথে রাখতে শুরুতে হাতে ধরে, পায়ে ধরে বলব। এরপরও যদি সঠিক পথে পরিচালিত না হয়, ঘাড় ধরতে আমাদের হাত বিন্দুমাত্র কাঁপবে না।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিল শাপলা চত্বরে ১১-দলীয় ঐক্য আয়োজিত চট্টগ্রাম অভিমুখে লংমার্চ উদ্বোধনের সমাবেশে এসব কথা বলেন মামুনুল হক।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ ৬ দাবিতে এই লংমার্চ করছে ১১-দলীয় ঐক্য। লংমার্চের রুটে পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা হবে। এর মধ্যে প্রথম পথসভা হবে নারায়ণঞ্জের কাঁচপুর ব্রিজের কাছে ট্রাক স্ট্যান্ডে। এরপর পর্যায়ক্রমে কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল, মীরের সরাই এবং সবশেষ চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা হবে।

খলিফা হযরত উমরের (রা.) উদাহরণ টেনে মামুনুল হক বলেন, একবার খলিফা উমর (রা.) মসজিদে নববীতে দাঁড়িয়ে সাহাবিদের বলেছিলেন– ‘আমি যদি সঠিক পথ থেকে বিচ্যুত হই, তাহলে আমার প্রতি তোমাদের আচরণ কেমন হবে?’ তখন বশীর ইবনে সাদ (রা.) দাঁড়িয়ে বলেছিলেন– ‘আপনি যদি সঠিক পথ থেকে বিচ্যুত হন, তাহলে তীরকে যেভাবে সোজা করে ছেড়ে দেওয়া হয়, উম্মতে মুসলিমাহ সেভাবেই আপনাকে সোজা করে দেবে’। তখন উমর (রা.) আল্লাহর শুকরিয়া আদায় করে বলেছিলেন– ‘শুকরিয়া, আল্লাহ মুসলিম জাতির মধ্যে খলিফাকে সঠিক পথে রাখার মতো মানুষে ভরপুর করে রেখেছেন’।

তিনি বলেন, আমাদের প্রশ্ন করা হয়– ছয় মাস না যেতেই আমরা কেন কঠোরতা অবলম্বন করছি? আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই– সরকার যাত্রার শুরুর ছয় মিনিটের মধ্যেই জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। যে জাতি উমরের (রা.) মতো মানুষকে ভুল করলে ছাড় না দেওয়ার শপথ নেয়, সেই জাতির মসনদে বসে যদি কেউ জাতিকে ভুল পথে পরিচালিত করতে চান, তাহলে ঘাড় ধরতে বিন্দুমাত্র হাত কাঁপবে না।

পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। স্বাগত বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির

সেপ্টেম্বর ৫, ২০২৬

জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির

সেপ্টেম্বর ৫, ২০২৬

দাবি না মানলে ছয় দফা এক দফায় রূপ নেবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সেপ্টেম্বর ৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.