Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

লেবাননে ইসরাইলি হামলায় শিশুসহ নিহত ১২

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ৮, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

দক্ষিণ লেবাননে দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিমান ও ড্রোন হামলায় দুই শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন চিকিৎসাকর্মীও রয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় কফর রেমান শহরের একটি আবাসিক ভবনে ইসরাইলি যুদ্ধবিমান হামলা চালালে দুই শিশুসহ ১১ জন নিহত হন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

এ ছাড়া নাবাতিহ প্রদেশের একই শহরে একটি বেসামরিক গাড়িতে ইসরাইলি ড্রোন হামলায় একজন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

গত তিন দিনে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ২৭ জন নিহত ও ৬৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগে রোববার (৬ সেপ্টেম্বর) নাবাতিহ জেলার আরব সালিম শহরে ইসরাইলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত ও ২০ জন আহত হন।

এদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননের দেইর আল-জাহরানি এলাকায় একটি ভবনে হামলা চালিয়েছে তারা। হামলার আগে বাসিন্দাদের ওই এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

ইসরাইলের দাবি, ভবনটি হিজবুল্লাহর একটি স্থাপনার কাছে ছিল এবং সেখান থেকে বিস্ফোরক বহনকারী ড্রোন উৎক্ষেপণ করা হয়েছিল।

গত জুনে আমেরিকার মধ্যস্থতায় ইসরাইল ও লেবাননের মধ্যে সংঘাত কমানোর লক্ষ্যে একটি কাঠামোগত চুক্তি হয়। তবে চুক্তির পরও ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। চুক্তির আওতায় দক্ষিণ লেবাননে একটি ‘পাইলট জোন’ তৈরির পরিকল্পনা রয়েছে। সেখানে লেবাননের সেনাবাহিনী হিজবুল্লাহকে নিরস্ত্র করার উদ্যোগ নেবে এবং ইসরাইল ধীরে ধীরে সেনা প্রত্যাহার করবে।

তবে ইসরাইল এখনো দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি গ্রাম দখল করে রেখেছে এবং আরও সেনা প্রত্যাহারে অনাগ্রহী বলে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলা জোরদার হওয়ায় দক্ষিণ লেবাননে ভয় ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জুনের চুক্তির পর অনেকে বাড়ি ফিরছিলেন এবং নতুন করে ঘরবাড়ি নির্মাণ শুরু করেছিলেন। এখন নতুন করে ইসরাইলি হামলা ও ধ্বংসযজ্ঞে তাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৬ সেপ্টেম্বরের হিসাব অনুযায়ী, মার্চের শুরুতে সংঘাত তীব্র হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় দেশটিতে ৪ হাজার ৩৬২ জন নিহত এবং ১২ হাজার ৩৭৮ জন আহত হয়েছেন।

এ ছাড়া ২ মার্চ থেকে লেবাননের অ্যাম্বুলেন্স ও চিকিৎসাকর্মীদের ওপর ১৭৯টি ইসরাইলি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় ১৩৫ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

সূত্র আল-জাজিরা

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

স্কুলে ফেরার প্রথম দিনেই ইসরাইলি হামলায় নিহত ৮ বছরের ফিলিস্তিনি শিশু

সেপ্টেম্বর ৮, ২০২৬

ইয়েমেনের হুথিদের হামলায় সৌদি আরবে আহত ৭৩

সেপ্টেম্বর ৮, ২০২৬

পশ্চিম তীরে ‘পূর্ণাঙ্গ যুদ্ধের’ হুমকি ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর

সেপ্টেম্বর ৭, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.