নেপালে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূতের আমন্ত্রণে কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে নেপালে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশ ও নেপালের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ়করণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন উপস্থিত ব্যক্তিরা।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস যুক্তরাজ্যের সহসভাপতি মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান।
এ সময় উভয় পক্ষ পারস্পরিক সৌহার্দ্য, শুভেচ্ছা ও সদিচ্ছা বিনিময় করেন। ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সমৃদ্ধ হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।
