Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

নির্বাচনের কারণে ইরানের ওপর পূর্ণমাত্রায় হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ১১, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আসন্ন ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ‘পূর্ণমাত্রায়’ আক্রমণ চালাচ্ছে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১১ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে ফক্স নিউজকে দেওয়া ট্রাম্পের সাক্ষাৎকারের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফক্স নিউজের সাক্ষাৎকারে পূর্ণশক্তিতে আক্রমণ চালানোর বিষয়ে ট্রাম্প বলেন, আসন্ন নির্বাচনের কারণেই সম্ভবত তিনি তা করছেন না। তিনি পুনরায় ভবিষ্যদ্বাণী করেন, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরপরই অথবা তার আগেও এই যুদ্ধ শেষ হয়ে যেতে পারে।

ইরান কীভাবে এখনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে জানতে চাইলে ট্রাম্প জানান, তাদের বেশিরভাগ সক্ষমতা ধ্বংস করা হলেও কিছু ক্ষেপণাস্ত্র এখনো তাদের কাছে রয়ে গেছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করা নিয়ে কোনো অনুশোচনা নেই জানিয়ে তিনি বলেন, আবারও করতে হলে তিনি ঠিক একই পদক্ষেপ গ্রহণ করবেন।

ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার দাবি করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তেহরান ওই অস্ত্র দিয়ে ইসরায়েল, মধ্যপ্রাচ্য এবং মার্কিন শহরগুলোতে আঘাত হানতে পারত। ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে তাদের সঙ্গে অত্যন্ত সাবধানে ভিন্নভাবে আলোচনা চালাতে হতো বলে তিনি উল্লেখ করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

হুতিদের দখলে ইয়েমেনের মোখা বন্দর, বাব আল-মান্দেবও কব্জার পথে

সেপ্টেম্বর ১১, ২০২৬

কঙ্গোতে স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিক্ষার্থীসহ নিহত অন্তত ২৯

সেপ্টেম্বর ১১, ২০২৬

বিশ্ব রাজনীতি পাল্টে দেওয়া নাইন ইলেভেন হামলার ২৫ বছর আজ

সেপ্টেম্বর ১১, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.