Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ভাইয়ের কাছে জমা রাখা দেনমোহরের টাকা ফেরত চাওয়ায় বোনকে কুপিয়ে হত্যা, ভাই গ্রেপ্তার

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ১৪, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নবীগঞ্জে পাওনা টাকাকে কেন্দ্র করে ছোট বোন শাবানা বেগমকে (২৩) নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত ভাই শাহীন মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেনের দিকনির্দেশনায় পুলিশের একটি চৌকস দল সিলেটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর গ্রামের আফজল মিয়ার মেয়ে নিহত শাবানা বেগম দেনমোহর বাবদ প্রাপ্ত ৪০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা তার ভাই শাহীন মিয়ার কাছে জমা রেখেছিলেন। সম্প্রতি এই পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ঢাকার কর্মস্থল থেকে বাড়িতে আসেন রাজমিস্ত্রি শাহীন। পরে বাকবিতণ্ডার একপর্যায়ে শাহীন মিয়া বোন শাবানাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই শাবানার মৃত্যু হয়।

ঘটনার পর থেকে পলাতক থাকা আসামি শাহীনকে আইনের আওতায় আনতে নবীগঞ্জ থানা পুলিশ টানা অভিযান পরিচালনা করে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটে এক অভিযানে ঘাতক শাহীনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বোন হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামিকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট শনিবার এই হত্যার ঘটনাটি ঘটে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা ও ছাদে সৌরবিদ্যুত বসানোর সুপারিশ সংসদীয় কমিটির

অক্টোবর ৭, ২০২৬

এবারের দুর্গাপূজা পুলিশের জন্য ‘অগ্নিপরীক্ষা’: ডিএমপি কমিশনার

অক্টোবর ৬, ২০২৬

ময়মনসিংহে চলন্ত ট্রেনের হুক থেকে বগি বিচ্ছিন্ন

অক্টোবর ৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.