Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

আফগানিস্তানে বিদেশি পর্যটক বেড়েছে ৩০ শতাংশ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ১৬, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আফগানিস্তানে বিদেশি পর্যটকের আগমন ৩০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রীয় কোম্পানিগুলোর মহাপরিদপ্তরের মুখপাত্র মাওলানা মুহাম্মাদ নবী বাহার।

তিনি জানান, গত ছয় মাসে কাবুলসহ বিভিন্ন প্রদেশ ভ্রমণের জন্য ২ হাজার ৪৪ জন বিদেশি পর্যটককে আনুষ্ঠানিক অনুমতিপত্র দেওয়া হয়েছে। একই সময়ে ৯০১ জন পর্যটকের ভিসার মেয়াদ বৃদ্ধি ও দেশত্যাগসংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

বিদেশি পর্যটকদের আবাসনসেবা সুশৃঙ্খল করতে কাবুল ও বিভিন্ন প্রদেশের ৪৪টি হোটেল ও অতিথিশালার নিবন্ধন সম্পন্ন করে সনদ ও লাইসেন্স দেওয়া হয়েছে বলেও জানান মুহাম্মাদ নবী বাহার।

তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আফগান ট্যুর বিদেশি পর্যটকদের প্রয়োজনীয় সেবা প্রদান এবং দেশের পর্যটন খাতের উন্নয়নে কাজ করছে।

এর আগে বাদাখশান কর্তৃপক্ষ জানিয়েছিল, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রদেশটির ঐতিহাসিক, সাংস্কৃতিক ও প্রাকৃতিক পর্যটনকেন্দ্রগুলো ভ্রমণ করেছেন ১৫১ জন বিদেশি পর্যটক।

আফগানিস্তানের ঐতিহাসিক স্থাপনা, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে পর্যটন কার্যক্রম সম্প্রসারণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র : আফগান রাষ্ট্রীয় কোম্পানিগুলোর মহাপরিদপ্তর ও পাজওক আফগান নিউজ

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

‘শক্তি নয়, কূটনীতিই হরমুজ সংকট সমাধানের একমাত্র পথ’

সেপ্টেম্বর ২৬, ২০২৬

৩ মাসেই শেষ বিদ্যুৎ-গ্যাস ভর্তুকির ৪৫ শতাংশ

সেপ্টেম্বর ২৬, ২০২৬

নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সেপ্টেম্বর ২৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.