Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ইসরাইলি হামলায় কাসসাম ব্রিগেড কমান্ডার নায়েল আবু উবাইদ শহীদ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ১৬, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের রাফাহ ব্রিগেড কমান্ডার নায়েল আবু উবাইদ দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিমান হামলায় শহীদ হয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গাজ্জা উপত্যকার দক্ষিণাঞ্চলে চালানো এক হামলায় তিনি শহীদ হন। ফিলিস্তিনি সূত্রের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে। পরে দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলও তাকে হত্যার কথা স্বীকার করে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় নায়েল আবু উবাইদকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী।

নায়েল আবু উবাইদ আল-কাসসাম ব্রিগেডের রাফাহ ব্রিগেডের নেতৃত্বে ছিলেন। এর আগে ব্রিগেডটির কমান্ডার ছিলেন মুহাম্মাদ শাবানা। যুদ্ধ চলাকালে তার পর রাফাহ অঞ্চলে কাসসামের গুরুত্বপূর্ণ এই সামরিক ইউনিটের নেতৃত্ব গ্রহণ করেন আবু উবাইদ।

দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ যৌথ বিবৃতিতে নায়েল আবু উবাইদকে লক্ষ্য করে হামলা চালানোর কথা জানান। পরে কাটজ দাবি করেন, অভিযান সফল হয়েছে এবং রাফাহ ব্রিগেডের কমান্ডারকে হত্যা করা হয়েছে।

ইসরাইলি পক্ষ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে গাজ্জায় হামাস ও অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনের সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালানো হচ্ছে।

আল জাজিরা জানিয়েছে, চলতি সপ্তাহেই হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে অন্তত চারটি হত্যাকাণ্ড চালিয়েছে ইসরাইলি বাহিনী।

এর আগে আল-কাসসামের খান ইউনিস ব্রিগেড কমান্ডার মুহাম্মাদ আবদুস সালাম আল-ইয়াজুরি এবং উত্তর গাজ্জার জাবালিয়া ব্যাটালিয়নের এক কমান্ডারকে হত্যা করা হয়। ফিলিস্তিনি ইসলামিক জিহাদের একটি ইউনিটের কমান্ডারকেও হত্যার দাবি করেছে ইসরাইল।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজ্জায় দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের অব্যাহত হামলায় বিপুলসংখ্যক ফিলিস্তিনি শহীদ ও আহত হয়েছেন। একই সঙ্গে ব্যাপকভাবে ধ্বংস হয়েছে অবরুদ্ধ উপত্যকাটির ঘরবাড়ি ও অবকাঠামো।

সূত্র : আল জাজিরা

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

‘শক্তি নয়, কূটনীতিই হরমুজ সংকট সমাধানের একমাত্র পথ’

সেপ্টেম্বর ২৬, ২০২৬

৩ মাসেই শেষ বিদ্যুৎ-গ্যাস ভর্তুকির ৪৫ শতাংশ

সেপ্টেম্বর ২৬, ২০২৬

নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সেপ্টেম্বর ২৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.