Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

নরসিংদীতে পোল্ট্রি ব্যবসায়ীদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ২৭, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নরসিংদীর শিবপুরে ‘পোল্ট্রি খামার বাঁচাও, পোল্ট্রি ব্যবসায়ী বাঁচাও’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পোল্ট্রি খাদ্য, বাচ্চা ও ওষুধের অসহনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক প্রতিবাদ সভা ও মহাসড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে শিবপুর উপজেলার কুন্দারপাড়া বাসস্ট্যান্ডে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জেলা পোল্ট্রি ব্যবসায়ী অ্যাসোসিয়েশন আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি মো. ওমর ফারুক মিয়া। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন, সিনিয়র সহসভাপতি ওসমান মিয়া, সাংগঠনিক সম্পাদক সুমন শিকদার, শিবপুর উপজেলা শাখার সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আবু তাহের ইউসুফ এবং নারী খামারি স্বপ্না বেগমসহ আরও অনেকে।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশের কিছু অসাধু কোম্পানি সিন্ডিকেটের মাধ্যমে পোল্ট্রি খাদ্য, বাচ্চা ও ওষুধের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিচ্ছে। এতে প্রান্তিক খামারি ও ব্যবসায়ীরা মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অন্যদিকে ওই কোম্পানিগুলো নিজেরাই একচেটিয়া ডিম ও মাংস উৎপাদন করে বাজার দখল করছে। বক্তারা এই করপোরেট সিন্ডকেট ভেঙে দিয়ে প্রান্তিক খামারি ও ব্যবসায়ীদের রক্ষায় কঠোর প্রশাসনিক তদারকি এবং এ শিল্পকে বাঁচাতে সরকারের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা ঢাকা-সিলেট মহাসড়কে নেমে আসেন। তারা সেখানে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ এবং মহাসড়ক অবরোধ করেন। এ সময় সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

এবারের দুর্গাপূজা পুলিশের জন্য ‘অগ্নিপরীক্ষা’: ডিএমপি কমিশনার

অক্টোবর ৬, ২০২৬

ময়মনসিংহে চলন্ত ট্রেনের হুক থেকে বগি বিচ্ছিন্ন

অক্টোবর ৬, ২০২৬

ময়মনসিংহে চলন্ত ট্রেনের হুক থেকে বগি বিচ্ছিন্ন

অক্টোবর ৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.