Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

প্রধানমন্ত্রীর ফেনী সফরের প্রস্তুতি পরিদর্শন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ২৮, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আগামী ১ অক্টোবর ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন’ প্রকল্প উদ্বোধনের ভেন্যু পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলার পরশুরামের ঘাটঘর ব্রীজের পাশে ভেন্যু পরিদর্শন করে বিভিন্ন নির্দেশনা দেন তিনি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে তিনি বুধবার আবারও আসবেন বলে জানান।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, এখানে মহুরি-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ১ হাজার ৫শ ৪২ কোটি টাকার এ প্রকল্প প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। অনেক প্রকল্পের মধ্যে এ প্রকল্প অন্যতম। তিনি শুরুতে এখানে আসবেন। ২০২৪ সালে বন্যায় পরশুরাম ফুলগাজী মানুষের আবাদি জমি ও যে ঘরবাড়ি ছিল সেসব তালিয়ে যায়। এ জন্য প্রধানমন্ত্রী এ প্রকল্প একনেকে অনুমোদন করেছেন।

এই এলাকার দুই লক্ষ বেশি মানুষের বাপ-দাদার আবাস ভূমি যেন আর না হারায়, আর যেন বিলীন না হয়ে যায় এবং বিভিন্ন সময়ে বন্যার সময় যেন এ এলাকা আচমকা বন্যার মুখে না পড়ে সে জন্য স্থায়ীভাবে এ বাঁধ তৈরি করা হচ্ছে।

এ সময় উপস্থিত ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, জেলা প্রশাসক মাহবুবউল করিম, পাউবো প্রকৌশলী নাহিদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূৃমি) শাফায়াত আখতার নূর ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবসহ প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

এবারের দুর্গাপূজা পুলিশের জন্য ‘অগ্নিপরীক্ষা’: ডিএমপি কমিশনার

অক্টোবর ৬, ২০২৬

ময়মনসিংহে চলন্ত ট্রেনের হুক থেকে বগি বিচ্ছিন্ন

অক্টোবর ৬, ২০২৬

ময়মনসিংহে চলন্ত ট্রেনের হুক থেকে বগি বিচ্ছিন্ন

অক্টোবর ৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.