Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরের ভেতর রেখে আগুন দিলো ইসরাইলি দখলদারেরা

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ২৯, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরের আল-মুগাইর গ্রামে রাতভর তাণ্ডব চালিয়েছে দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের অবৈধ দখলদারেরা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ঘুমন্ত ফিলিস্তিনিদের একটি ঘরে মলোটভ ককটেল নিক্ষেপ করে তারা। এতে ঘরের ভেতর আগুন ধরে যায়।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইসরাইলি অবৈধ দখলদারেরা মলোটভ ককটেলে আগুন ধরিয়ে ঘরের জানালা দিয়ে ভেতরে নিক্ষেপ করে। এ সময় ঘরের ভেতর থাকা ফিলিস্তিনিরা ঘুমিয়ে ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার পর জীবন বাঁচাতে তারা তা নেভানোর চেষ্টা করেন।

এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

একই সময় বাড়ির বাইরে পার্ক করে রাখা একটি গাড়িতেও আগুন দেয় ইসরাইলি দখলদারেরা।

ইহাব হাসান নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে হামলার বিষয়ে বলা হয়েছে, “কয়েক ডজন ইসরাইলি দখলদার পশ্চিম তীরের আল-মুগাইর গ্রামে হামলা চালিয়েছে। তারা ঘর ও বাড়িতে আগুন দিয়েছে।”

তিনি আরও লিখেছেন, “ফিলিস্তিনি একটি পরিবারকে জীবন্ত পুড়িয়ে হত্যা করতে দখলদারেরা ঘরের ভেতর মলোটভ ককটেল নিক্ষেপ করেছে।”

২০২৩ সালের পর থেকেই পশ্চিম তীরে ইসরাইলি দখলদারদের তাণ্ডব বৃদ্ধি পেয়েছে। তারা প্রায় প্রতি রাতে ফিলিস্তিনিদের গ্রামে গিয়ে হামলা ও অগ্নিসংযোগ করছে। রাতের পাশাপাশি দিনের বেলায়ও তারা একই ধরনের হামলা চালাচ্ছে।

ফিলিস্তিনিদের ওপর এসব হামলা চালানো হলেও ইসরাইলি সেনা বা পুলিশ কোনো পদক্ষেপ নেয় না। অনেক সময় তারা নিজেরাও এসব হামলায় সহায়তা করে।

সূত্র: টাইমস অব ইসরাইল

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

গাজায় দুইবার স্বামী হারানো এক মায়ের বেঁচে থাকার সংগ্রাম

অক্টোবর ৬, ২০২৬

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারে হামলা, ১২ ভারতীয় নাবিক আহত

অক্টোবর ৬, ২০২৬

সৌদি প্রতিরক্ষায় সহায়তা ও ইয়েমেন সংকট নিরসনে আলোচনা করছে তুরস্ক: হাকান ফিদান

অক্টোবর ৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.