ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এডেন নিরাপত্তা বিভাগের গণমাধ্যম শাখা জানায়, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র দুটির একটি বদর সেন্টারে সৌদি-নেতৃত্বাধীন জোটের একটি ইউনিটের ওপর আঘাত হানে। তবে এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, হুথি গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা পার্শ্ববর্তী কোনো এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছিল।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্য ক্ষেপণাস্ত্রটি বিমানবন্দরের রানওয়ের খুব কাছে আঘাত হেনেছে। বিস্ফোরণের শব্দ এডেন শহরের উপকণ্ঠ থেকেও শোনা গেছে এবং আঘাতের পরপরই ইন্টারসেপ্টর ছোড়ার শব্দও পাওয়া যায়।
সূত্র: আল জাজিরা
