Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

আমি ধর্মভীরু মানুষ, মৃত্যুর পর স্বর্গে যাব: ট্রাম্প

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ৯, ২০২৬No Comments3 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মৃত্যুর পর কোথায় যেতে চান, স্বর্গে নাকি নরকে? এমন প্রশ্নের জবাবে নিজের ধর্মীয় বিশ্বাস ও পরকাল নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, নিজেকে ধর্মপ্রাণ মানুষ মনে করেন এবং মৃত্যুর পর স্বর্গে যাওয়ার আশা রাখেন। তবে স্বর্গে যাওয়ার শর্ত হলেও কয়েকজন রাজনৈতিক প্রতিপক্ষকে ক্ষমা করতে পারবেন না বলে জানিয়েছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। শুক্রবার (৬ নভেম্বর) হোয়াইট হাউসে তার সাক্ষাৎকার নেন অনুষ্ঠানটির সংবাদদাতা রস ডাউথাট। রবিবার (৮ নভেম্বর) সাক্ষাৎকারটি সম্প্রচার করা হয়।

সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন, অর্থনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কথা বলেন ট্রাম্প। তবে আলোচনার শেষ দিকে উঠে আসে মৃত্যু ও পরকাল প্রসঙ্গ। ২০২৪ সালে একাধিক হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়ার অভিজ্ঞতা তার মৃত্যুচিন্তায় কোনো প্রভাব ফেলেছে কি না, তা জানতে চান ডাউথাট।

এরপর ট্রাম্পের কাছে সরাসরি জানতে চান, মৃত্যুর পর তার কী হবে বলে তিনি মনে করেন।

প্রথমে কিছুটা হাস্যরসের সঙ্গে ট্রাম্প বলেন, মৃত্যুর পর মানুষ যেন তাকে মনে রাখে, সেটাই তার আশা। তবে সাংবাদিক স্পষ্ট করে দেন, মানুষের স্মৃতিতে বেঁচে থাকা নয়, মৃত্যুর পর ট্রাম্প নিজে কোথায় যাবেন, সেটিই জানতে চাইছেন তিনি।

জবাবে ট্রাম্প বলেন, ‘আমি একজন ধর্মপ্রাণ মানুষ। তাই তত্ত্বগতভাবে আমার স্বর্গে যাওয়ার কথা।’

তিনি সত্যিই স্বর্গে যাবেন বলে মনে করেন কি না, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আশা করি যাব। আমি নরকে যেতে চাই না।’

এরপর আলোচনায় আসে রাজনৈতিক প্রতিপক্ষকে ক্ষমা করার বিষয়টি। এ প্রসঙ্গে চার্লি কার্কের স্মরণসভার কথা তুলে ধরেন ডাউথাট। ওই অনুষ্ঠানে কার্কের স্ত্রী এরিকা কার্ক খ্রিষ্টধর্মের শিক্ষা অনুযায়ী শত্রু ও প্রতিপক্ষকে ক্ষমা করার গুরুত্ব তুলে ধরেছিলেন। তার বক্তব্যের পর ট্রাম্প বলেছিলেন, তিনি নিজের রাজনৈতিক প্রতিপক্ষদের ঘৃণা করেন এবং তাদের ভালো হোক, সেটিও চান না।

সেই বক্তব্যের প্রসঙ্গ টেনে ডাউথাট ট্রাম্পের কাছে একটি কাল্পনিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি জানতে চান, মৃত্যুর পর স্বর্গে প্রবেশের শর্ত যদি হয় রাজনৈতিক প্রতিপক্ষকে ভালোবাসা ও ক্ষমা করা, তাহলে তিনি তা করতে পারবেন কি না। এ ক্ষেত্রে সাবেক এফবিআই পরিচালক জেমস কোমি এবং প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসির নাম উল্লেখ করেন সাংবাদিক।

জবাবে ট্রাম্প বলেন, তাদের ক্ষমা করার কথা বললে নিজের সঙ্গে অসততা করা হবে। তার ভাষায়, এই দুজন অত্যন্ত অসৎ এবং যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর।

ডাউথাট এরপর জানতে চান, তাহলে ট্রাম্পের উত্তর কি ‘না’?

ট্রাম্প বলেন, ‘উত্তর হলো না। আমি সৎ থাকতে চাই, তাই না।’

ঈশ্বরের বিচারের মুখোমুখি হওয়ার পরও নিজের অবস্থান বদলাবেন কি না, এমন প্রশ্নেও একই মনোভাব প্রকাশ করেন তিনি। ট্রাম্প বলেন, তার কিছু রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি সত্যিই ঘৃণা রয়েছে। তাদের কারণে তাকে রাজনৈতিক ও আইনি নানা পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বলেও দাবি করেন তিনি। এ প্রসঙ্গে নিজের বিরুদ্ধে মামলা ও অভিশংসনের বিষয়গুলোও তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট।

একপর্যায়ে ডাউথাট প্রশ্ন করেন, জীবনে এত কিছু পাওয়ার পরও ট্রাম্প কেন রাজনৈতিক প্রতিপক্ষদের ক্ষমা করতে পারবেন না। জবাবে ট্রাম্প বলেন, চাইলে সহজেই সবাইকে ক্ষমা করার কথা বলতে পারেন তিনি। কিন্তু তাতে তার প্রকৃত অনুভূতির প্রতিফলন ঘটবে না।

নিজের অবস্থান আরও স্পষ্ট করে ট্রাম্প বলেন, ‘সম্ভবত আমি তা পারব না। কারণ, আমার কিছু শত্রুকে আমি সত্যিই ঘৃণা করি এবং সব সময়ই করব।’

সাক্ষাৎকারের শেষ দিকে একশ বছর পর ইতিহাসে তার প্রেসিডেন্সি কোন বাক্যে স্মরণ করা হবে, তা জানতে চান ডাউথাট। জবাবে নিজের বহুল প্রচারিত রাজনৈতিক স্লোগানই তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি আমেরিকাকে আবার মহান করেছি।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

ইরানে নতুন করে হামলা না চালাতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল তুরস্ক

নভেম্বর ৯, ২০২৬

বিরোধী ঐক্যের ডাক দিলেন ককরোচ প্রতিষ্ঠাতা দীপকে

অক্টোবর ১৬, ২০২৬

ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুথিদের হামলায় নিহত ৫, আহত ১৬

অক্টোবর ১৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.