Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ইরানে নতুন করে হামলা না চালাতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল তুরস্ক

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ৯, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ইরানে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের সঙ্গে যৌথভাবে নতুন করে হামলা চালানোর বিষয়ে সতর্ক করেছে তুরস্ক। দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার (এমআইটি) প্রধান ইব্রাহিম কালিন বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় অগ্রগতি হচ্ছে। দুই পক্ষের জন্যই গ্রহণযোগ্য একটি চুক্তির প্রস্তাব এখন আলোচনার টেবিলে রয়েছে।

সোমবার (৯ নভেম্বর) তুরস্কের রাজধানী আঙ্কারায় আয়োজিত এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন ইব্রাহিম কালিন। তুরস্কের গবেষণা সংস্থা ওআরএসএএম ও যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যৌথভাবে সম্মেলনটির আয়োজন করে।

ইব্রাহিম কালিন বলেন, ইরান ইস্যু পুরো অঞ্চলের জন্য অত্যন্ত সংবেদনশীল। যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা থেকে ইরানকে বিরত রাখতে তুরস্ক জোর প্রচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, ‘আমাদের প্রেসিডেন্ট মাত্র দুই দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। তিনি আবারও ট্রাম্পকে ইরানে হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন।’

তুরস্কের গোয়েন্দাপ্রধান আরও বলেন, যুক্তরাষ্ট্র এককভাবে কিংবা ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানে আবারও হামলা চালালে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। এতে পুরো অঞ্চল আবারও সংঘাতের দুষ্টচক্রে আটকে পড়বে।

তার মতে, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় যে অগ্রগতি হয়েছে, নতুন করে সামরিক হামলা হলে তা ভেস্তে যেতে পারে। তাই কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সংকট সমাধানের পথ খোলা রাখা জরুরি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

আমি ধর্মভীরু মানুষ, মৃত্যুর পর স্বর্গে যাব: ট্রাম্প

নভেম্বর ৯, ২০২৬

বিরোধী ঐক্যের ডাক দিলেন ককরোচ প্রতিষ্ঠাতা দীপকে

অক্টোবর ১৬, ২০২৬

ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুথিদের হামলায় নিহত ৫, আহত ১৬

অক্টোবর ১৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.