Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

জেরুজালেমে খ্রিষ্টান জনসংখ্যার বড় ধ্বস, ১০০ বছরে খ্রিষ্টান জনসংখ্যা ২৫% থেকে কমে ১.৫৬%

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ১০, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

অধিকৃত জেরুজালেমে গত ১০০ বছরে খ্রিষ্টান জনসংখ্যার হারে বড় ধ্বস নেমেছে। ১৯২২ সালে ঐতিহাসিক এই শহরটির মোট জনসংখ্যার ২৫ শতাংশ ছিল খ্রিষ্টান। ২০২৩ সালের শেষ নাগাদ সেই হার কমে দাঁড়িয়েছে মাত্র ১ দশমিক ৫৬ শতাংশে। সম্প্রতি জেরুজালেম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রকাশিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

গবেষণা অনুযায়ী, ২০২৩ সালের শেষ নাগাদ জেরুজালেমে খ্রিষ্টান জনসংখ্যা ছিল প্রায় ১৫ হাজার ৩০০। এর মধ্যে প্রায় ১৩ হাজার ১০০ জনই ফিলিস্তিনি। খ্রিষ্টান জনসংখ্যা কমে যাওয়ার পেছনে ইসরায়েলি নীতি, অর্থনৈতিক ও সামাজিক চাপ, অব্যাহত দেশত্যাগ এবং জনসংখ্যা বৃদ্ধির নিম্নহারকে দায়ী করেছে গবেষণাটি।

এতে বলা হয়েছে, জেরুজালেমে বসবাসরত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আবাসিক নীতিও তাদের উপস্থিতি কমে যাওয়ার অন্যতম কারণ। বিশেষ করে ‘সেন্টার অব লাইফ’ বা ‘জীবনের কেন্দ্র’ মানদণ্ডের আওতায় ফিলিস্তিনিদের আবাসিক অনুমতি বাতিলের নীতি এ ক্ষেত্রে ভূমিকা রাখছে।

গবেষণায় আরও অভিযোগ করা হয়েছে, গির্জার সম্পত্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানের ওয়াক্‌ফ সম্পদ নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে। অধিকৃত পূর্ব জেরুজালেমে ওয়াক্‌ফের জমির প্রায় ২৮ শতাংশ এ ধরনের সম্পত্তির অন্তর্ভুক্ত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দীর্ঘমেয়াদি ইজারা এবং আর্থিক চাপের মাধ্যমেও এসব সম্পত্তির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা হচ্ছে বলে দাবি করা হয়েছে।

খ্রিষ্টান ধর্মযাজক, সন্ন্যাসী ও উপাসনাকারীদের ওপর হামলার বিষয়টিও গবেষণায় উঠে এসেছে। এতে শারীরিক ও মৌখিক নির্যাতন, গায়ে থুতু নিক্ষেপ এবং গির্জার সম্পত্তি, কবরস্থান ও ধর্মীয় প্রতীকের ক্ষতিসাধনের বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া পবিত্র সমাধি গির্জায় প্রবেশের ক্ষেত্রে ইসরায়েলি বিধিনিষেধ এবং পবিত্র শনিবার ও ইস্টার উৎসবসহ বিভিন্ন ধর্মীয় আয়োজনে অংশগ্রহণের ওপর আরোপিত সীমাবদ্ধতার কথাও তুলে ধরেছে গবেষণাটি।

প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, এ ধরনের নীতি জেরুজালেমের আরব ও বহুত্ববাদী ঐতিহ্যকে হুমকির মুখে ফেলছে। খ্রিষ্টানদের পবিত্র স্থান, গির্জার সম্পত্তি এবং ফিলিস্তিনি খ্রিষ্টান জনগোষ্ঠীর উপস্থিতি রক্ষায় আরও জোরালো আইনি ও কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, ২০২৩ সালের অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি সামরিক অভিযান এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা অব্যাহত রয়েছে।

ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, ওই সময় থেকে এখন পর্যন্ত এসব হামলা ও অভিযানে ১ হাজার ২২০ জনের বেশি ফিলিস্তিনি নিহত, প্রায় ১৩ হাজার ৩৫০ জন আহত এবং ২৬ হাজারের বেশি মানুষ আটক হয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

ফিলিস্তিনি শিশুদের জীবনের চেয়ে আমার ক্যারিয়ার বড় নয় ব্রিটিশ অভিনেত্রী

নভেম্বর ১০, ২০২৬

স্ত্রীর জন্য দোয়া করে কবরে ফুলের পাপড়ি ছড়িয়ে দেন অশ্রুসিক্ত মাহাথির

নভেম্বর ১০, ২০২৬

বিশ্বের শান্তির জন্য ইসরাইলকে বড় হুমকি মনে করেন ৭৮ শতাংশ ব্রিটিশ নাগরিক

নভেম্বর ১০, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.