Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

‘আমাকে মরতে দিয়েন না, আমারে বাঁচান’— ঢাবিতে ককটেল নিক্ষেপে আহত ড্রাইভার

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ১০, ২০২৬No Comments3 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন একজন গাড়িচালক। বিস্ফোরণের সময় স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন তিনি। এ সময় ককটেল বিষ্ফোরণে আহত হয়ে প্রাণ বাঁচাতে আকুতি জানিয়ে বলেছিলেন, ‘ভাই, আমাকে মরতে দিয়েন না, আমারে বাঁচান।’ বুক থেকে রক্ত ঝরতে থাকা অবস্থায় তার এমন আকুতি শুনে এগিয়ে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। পরে তাকে হাসপাতালে নিয়ে যান ওই শিক্ষার্থী। বর্তমানে চালক আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আবরার ফয়সাল রাতুল নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব তথ্য জানান। তিনি নিজেকে এ ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে উল্লেখ করেন।

ফেসবুক স্ট্যাটাসে আবরার ফয়সাল রাতুল লেখেন, ‘জাস্ট ভাবেন, যেই মুহুর্তে লোকটার উপর ককটেল হামলা হলো সেই মুহূর্তে উনি তার ওয়াইফের সাথে ভিডিও কলে ছিলো উনার ওয়াইফ এর মনের ভিতর কি চলতেছিল, এটা কল্পনাও কি করা যাবে? আমার চোখের সামনে ঘটনা, ১০/১২ ফিট দূরে। গাড়ি থেকে বের হয়ে দাড়াই আছে, বুক থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিলো। যখন উনার সামনে গেলাম, বললো, “ভাই, আমাকে মরতে দিয়েন না, আমারে বাঁচান…”।

তিনি বলেন, “আমার পুরা হাত রক্তে ভিজে গেছে উনার রক্তের ছিটায়। আমি তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলাম রিকশা নিয়ে গেলাম। ভাবছিলাম উনার বাম চোখ হয়তো সম্পূর্ণ শেষ, কিন্তু আলহামদুলিল্লাহ he is out of danger। উনার ওয়াইফের সাথে কথা বললাম, উনারা কুমিল্লা থেকে রওনা দিয়েছে। আমি এখনো Shock এ আছি। এই রক্তের দৃশ্য , রক্তের ছিটা, তার চোখ, তার রক্তাক্ত বুক – এগুলা তো লীগের এর Legacy, তাই অবাক হচ্ছি না।

স্ট্যাটাসে তিনি লেখেন, আওয়ামী লীগ আর ছাত্রলীগের কুত্তার বাচ্চাদের আরও political shelter দেন আপনারা, ওরা এভাবেই মানুষকে রক্তাক্ত করতে থাকুক। ওরা তো এটাই পারে, আর কিছু পারে কিনা আমার জানা নেই। আর হে আমার মহান বিশ্ববিদ্যালয়, আপনার নিরাপত্তা ব্যবস্থাকে আমার সশ্রদ্ধ প্রণাম।

এর আগে, মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ (বিজনেস ফ্যাকাল্টি) প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি গণমাধ্যমকে জানান, বিস্ফোরণস্থলের পাশেই তিনি নিজের গাড়ি নিয়ে অবস্থান করছিলেন। বেলা ১টা থেকে ২টার মধ্যে পাশের গাড়িটির চালক দুপুরের খাবার শেষে গাড়ির দরজা খুলতে গেলে হঠাৎ সেটিতে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে চালক গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

অন্য একটি সূত্রও এ ঘটনায় দুজন আহত হওয়ার তথ্য জানিয়েছে। বিস্ফোরণের সময় একটি গাড়ির কাচও ভেঙে যায়। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। ককটেলটি ভবনের ওপরের দিক থেকে ছোড়া হয়েছে বলে অনেকে দাবি করেছেন।

প্রত্যক্ষদর্শী ওই ব্যক্তি আরও বলেন, ককটেলটি কোন দিক থেকে ছোড়া হয়েছে, তা তিনি দেখতে পাননি। তবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা জরুরি। অন্যথায় ভবিষ্যতে আরও অনেকে এ ধরনের হামলার শিকার হতে পারেন।

এ বিষয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল আমিন গণমাধ্যমকে বলেন, ‘আমাদের পার্কিংয়ে গাড়িটি রাখা ছিল। আমরা সিসিটিভি ফুটেজগুলো চেক করছি। আমি নিজেও ঘটনাস্থলে ছিলাম এবং ফুটেজটা দেখেছি। বিস্ফোরণে শুধু গাড়ির ড্রাইভার আহত হয়েছেন, আর কেউ আহত হওয়ার খবর আমরা পাইনি। শিক্ষার্থীরাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল প্রাং রতন এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমি বর্তমানে ব্যবসায় শিক্ষা অনুষদে অবস্থান করছি। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে শিগগিরই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

নভেম্বর ১০, ২০২৬

ছাত্রশিবিরের নামে সব রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে: সংসদে আইনমন্ত্রী

নভেম্বর ১০, ২০২৬

স্ত্রীকে নিয়ে গাড়ীতে করে যাচ্ছিলেন হাসিব, পথে `জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে কোপাল ছাত্রলীগ

নভেম্বর ১০, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.