Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
অন্যান্য নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ব্যবসায় ধস, দেউলিয়ার পথে অনন্ত জলিল

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ১০, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ব্যাংক ঋণের বিপুল বোঝার মুখে বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে চিত্রনায়ক ও শিল্পপতি এম এ জলিল অনন্তের মালিকানাধীন এজেআই গ্রুপ এবং এর অঙ্গপ্রতিষ্ঠানগুলো। পাওনা টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় এবং চেক ডিজঅনারের ঘটনায় এবি অ্যাপারেলস লিমিটেডের বিরুদ্ধে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা আদায়ে অনন্ত জলিল ও তার স্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)।

ব্যাংক সূত্র ও আইনি নোটিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২৮ আগস্ট ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার একটি মেয়াদি ঋণ পুনঃতফসিল করা হয়েছিল। পরবর্তীতে ঋণের আংশিক বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ২০২৬ সালের ১৮ অক্টোবর ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক ব্যাংকে জমা দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এম এ জলিল অনন্ত। তবে গত ২ নভেম্বর সংশ্লিষ্ট অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি প্রত্যাখ্যাত (ডিজঅনার) হয়। এর পরিপ্রেক্ষিতেই অনন্ত জলিল ও প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট খাদিজা পারভীনের বিরুদ্ধে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের (এনআই অ্যাক্ট) ১৩৮ ও ১৪০ ধারার অধীনে নোটিশ পাঠায় ব্যাংকটি। নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে পাওনা পরিশোধ না করা হলে এনআই অ্যাক্ট ও অর্থঋণ আদালতে মামলা করা হবে বলে ব্যাংকের আইনজীবী মো. জাহিদুল ইসলাম বাচ্চু নিশ্চিত করেছেন।

এদিকে বকেয়া ঋণ ও কারখানা সংকটের ফলে ইতোমধ্যে অনন্ত জলিলের একাধিক শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম ও উৎপাদন বন্ধ হয়ে পড়েছে। এতে কর্মহীন হয়ে পড়েছেন ১০ হাজারের বেশি পোশাক শ্রমিক। জানা গেছে, ব্যবসা সচল রাখতে বিদেশি (চীনা) বা দেশি বিনিয়োগকারী এবং ভাড়াটিয়া খুঁজেও কোনো সাড়াশব্দ মেলেনি। পাশাপাশি গ্যাস বিল বকেয়া ও গ্যাস চুরির অভিযোগে এজেআই গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সংকট নিয়ে কথা বলতে গিয়ে অনন্ত জলিল জানান, করোনাকালে কাজ না থাকলেও ব্যাংক থেকে প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে তিনি শ্রমিকদের বসিয়ে বেতন দিয়েছেন। পরবর্তীতে ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও ঋণের সুদের কারণে বর্তমানে পরিস্থিতি জটিল রূপ নিয়েছে। চলচ্চিত্র জগতে সময় দেওয়ার কারণে ব্যবসায় এমন ধস কি না—তা এড়িয়ে গিয়ে তিনি জানান, ব্যাংকের সহায়তা ছাড়া এই আর্থিক সংকট থেকে ঘুরে দাঁড়ানো অত্যন্ত কঠিন।

বিপুল অঙ্কের চেক প্রত্যাখ্যান, কারখানা বন্ধ এবং শ্রমিক অসন্তোষের মধ্যে চলচ্চিত্র ও পোশাকশিল্পের আলোচিত এই উদ্যোক্তার বাণিজ্যিক সাম্রাজ্যের ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

জামিয়া আশরাফিয়ায় অগ্নিকাণ্ড: আহত শিক্ষার্থীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের আহ্বান মামুনুল হকের

নভেম্বর ১০, ২০২৬

শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

নভেম্বর ১০, ২০২৬

আগামী বছর আরও ৫ হাজার মানুষের হজ পালনের সুযোগ বাড়ল

নভেম্বর ১০, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.