Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ক্বারী উবায়দুর রহমানের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে : মাওলানা জালালুদ্দীন আহমদ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ১১, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ গতরাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার একটি ঐতিহ্যবাহী মাদরাসায় বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলার সহসভাপতি ক্বারী উবায়দুর রহমান (লালাবাজারী হুজুর)-এর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে হামলায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
আজ ১১ নভেম্বর এক বিবৃতিতে তিনি বলেন, ক্বারী উবায়দুর রহমান একজন বয়োজ্যেষ্ঠ আলেম। কুরআন-হাদিসের নামে গালিগালাজকে বৈধতা দেওয়ার অপচেষ্টার প্রতিবাদ করা তাঁর নৈতিক ও ঈমানি দায়িত্ব। অথচ সত্যের পক্ষে কথা বলার কারণে তাঁকে হামলার শিকার হতে হয়েছে। একজন বয়োজ্যেষ্ঠ আলেমের ওপর এমন কাপুরুষোচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি মাওলানা মজিবুর রহমান চাটগামীর বক্তব্যের কঠোর নিন্দা জানিয়ে বলেন, ‘কুত্তার বাচ্চা’ বলে গালিগালাজকে কুরআনের আলোকে বৈধতা দেওয়ার দাবি চরম ধৃষ্টতাপূর্ণ ও দায়িত্বজ্ঞানহীন। অশালীন বক্তব্যের পক্ষে পবিত্র কুরআনকে ব্যবহার করা এবং তাফসিরের নামে মনগড়া ব্যাখ্যা উপস্থাপন করা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের বক্তব্যের জন্য সংশ্লিষ্ট বক্তাকে জবাবদিহি করতে হবে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে একশ্রেণির আলেম তাঁদের বক্তব্য ও বিবৃতির মাধ্যমে আলেমসমাজে ঘৃণা, বিদ্বেষ ও পারস্পরিক অসন্তোষ ছড়িয়ে দিচ্ছেন। ক্বারী উবায়দুর রহমানের ওপর হামলার ঘটনাও সেই বিদ্বেষপূর্ণ পরিবেশের একটি অনাকাঙ্ক্ষিত প্রতিক্রিয়া। যারা উসকানিমূলক বক্তব্য দিয়ে সংঘাতের পরিবেশ তৈরি করছেন, তাঁদের এর দায় এড়ানোর সুযোগ নেই। বুঝে কিংবা না বুঝে অন্যের স্বার্থে আলেমসমাজকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া থেকে তাঁদের বিরত থাকতে হবে।
মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, কোনো আলেমের মতপ্রকাশ বা বক্তব্যের বিরোধিতা করার অর্থ এই নয় যে, তাঁর ওপর হামলা চালানোর অধিকার কেউ পেয়ে যাবে। হামলা কোনো প্রতিবাদের ভাষা হতে পারে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ক্বারী উবায়দুর রহমানের ওপর হামলাকারীরা কোনোভাবেই ছাড় পেতে পারে না। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। শুধু প্রত্যক্ষ হামলাকারী নয়, হামলার নেপথ্যে উসকানিদাতা ও পরিকল্পনাকারীদেরও তদন্তের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি ঘটবে এবং আলেমসমাজের নিরাপত্তা হুমকির মুখে পড়বে।
তিনি বলেন, যে প্রতিষ্ঠানে মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে, সেই প্রতিষ্ঠানের আয়োজকরাও এ ঘটনার দায় এড়াতে পারেন না। তাঁদের দায়িত্ব ও ভূমিকা খতিয়ে দেখে জবাবদিহির আওতায় আনতে হবে। প্রশাসনকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
একই সঙ্গে ক্বারী উবায়দুর রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলন নিয়ে হাইকোর্টে রিটের শুনানি শেষ

নভেম্বর ১১, ২০২৬

প্রাথমিক শিক্ষায় প্রয়োজন সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ

নভেম্বর ১১, ২০২৬

‘ফ্যাসিবাদ পুনরুত্থানের চেষ্টা করছে, প্রতিরোধে সরকার ব্যর্থ’

নভেম্বর ১১, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.