Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

হুথিদের ছোড়া দুই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করল সৌদি আরব, ধ্বংসাবশেষ পড়ল মক্কায়

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ১৩, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দেশটির মক্কা অঞ্চলে পড়েছে। এদিকে ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে সৌদি আরব ও ইরানপন্থী ইয়েমেনের হুথিদের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

বুধবার (১১ নভেম্বর) ক্ষেপণাস্ত্র দুটির ধ্বংসাবশেষ মক্কা অঞ্চলের দুটি স্থানে পড়ে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন স্থান দুটির নাম জানিয়েছে। এর একটি সাবুহাহ গ্রাম, যা পবিত্র মসজিদুল হারাম থেকে উত্তর-পূর্বে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। অন্যটি ওয়াদি আল-মাগমাস, যা মসজিদুল হারাম থেকে প্রায় ২১ কিলোমিটার পূর্বে অবস্থিত।

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষেপণাস্ত্র দুটি মক্কা অঞ্চলের দিকে ছোড়া হয়েছিল। পরে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো শনাক্ত করে প্রতিহত ও ধ্বংস করে।

ইসলামের দুই পবিত্রতম শহর মক্কা ও মদিনাকে লক্ষ্যবস্তু করার সৌদি অভিযোগ বারবার প্রত্যাখ্যান করেছে হুথিরা। তাদের বক্তব্য, সৌদি আরবের অন্য এলাকায় অবস্থিত সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোই তাদের সামরিক অভিযানের লক্ষ্য।

বিশ্বজুড়ে মুসলমানদের কাছে পবিত্র বিভিন্ন স্থাপনার অবস্থান মক্কায়। শহরটি প্রতিবছর অনুষ্ঠিত হজ্বের কেন্দ্রস্থল। হজ্ব ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। এ ইবাদত পালনের জন্য প্রতিবছর লাখ লাখ মুসলমান মক্কায় সমবেত হন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ আরেক বিবৃতিতে বলেছে, বেসামরিক স্থাপনাগুলোকে এভাবে শত্রুতামূলকভাবে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এটি হুথি মিলিশিয়াদের অনুসরণ করা বিপজ্জনক শত্রুতামূলক নীতিরই প্রতিফলন।

২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয়। এর পরের বছর আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে সৌদি আরব দেশটিতে সামরিক হস্তক্ষেপ করে।

জাতিসংঘের মধ্যস্থতায় ২০২২ সালে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। এর ফলে সংঘাত অনেকটাই স্থবির হয়ে পড়ে। তবে চলতি বছরের শুরুর দিকে আবারও সংঘাত শুরু হয়। এ সময় হুথিরা সৌদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং রিয়াদ ইয়েমেনে বিমান হামলা চালায়।

সাম্প্রতিক এই উত্তেজনা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালির নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ নৌপথ এটি।

সূত্র : রয়টার্স, আরিয়ানা নিউজ

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রাশিয়ার সঙ্গে ১০ কোটি ৩০ লাখ ডলারের ১৫ অর্থনৈতিক চুক্তি আফগানিস্তানের

নভেম্বর ১৩, ২০২৬

হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদন ঘিরে ঢাকা-দিল্লি কনস্যুলার সংলাপ স্থগিত

নভেম্বর ১৩, ২০২৬

গাজার হাসপাতালে ইসরাইলি হামলাকে যেভাবে উপস্থাপন করছে পশ্চিমা গণমাধ্যম

নভেম্বর ১৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.