Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

বাংলাদেশে আসছেন পাকিস্তান বেফাকের ২৮ বছরের কাণ্ডারি, কে এই হানিফ জালান্ধরি

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ১৩, ২০২৬No Comments3 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিশেষ প্রতিনিধি

আগামী ২২ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন শাইখুল ইসলাম মুফতি তাকী উসমানী। প্রখ্যাত এই মুসলিম স্কলার পাকিস্তান বেফাকুল মাদারিসিল আরাবিয়ার দুইবারের সভাপতি। তাঁর সফরসঙ্গী হচ্ছেন পাকিস্তান বেফাকের কাণ্ডারি হিসেবে পরিচিত মাওলানা মুহাম্মদ হানিফ জালান্ধরি। তিনি টানা ২৮ বছর ধরে পাকিস্তানের কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের নেতৃত্ব দিয়ে আসছেন। তাঁর দীর্ঘ নেতৃত্বে পাকিস্তান বেফাকের সাংগঠনিক বিস্তার, শিক্ষা কার্যক্রমের উন্নয়ন ও আন্তর্জাতিক পরিচিতি বেড়েছে। এ কারণে তাঁকে পাকিস্তান বেফাকের দীর্ঘদিনের কাণ্ডারি হিসেবে অভিহিত করা হয়।

কে এই হানিফ জালান্ধরি?

মাওলানা কারি মুহাম্মদ হানিফ জালান্ধরি পাকিস্তানের একজন বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ ও সংগঠক। তিনি দীর্ঘদিন ধরে মুলতানের ঐতিহ্যবাহী জামিয়া খায়রুল মাদারিসের মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে পাকিস্তানের কওমি মাদরাসাগুলোর কেন্দ্রীয় শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

মাত্র ২০ বছর বয়সে ১৯৮১ সালে তিনি জামিয়া খায়রুল মাদারিসের তৃতীয় মুহতামিম নির্বাচিত হন। অল্প বয়সে এতো বড় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ তাঁর সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের পরিচয় বহন করে। পরবর্তী সময়ে মাদরাসা শিক্ষা ব্যবস্থাপনা, শিক্ষক-শিক্ষার্থী কার্যক্রম এবং বোর্ড পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

১৯৯৮ সালের ২ মার্চ, মাত্র ৩৭ বছর বয়সে তিনি পাকিস্তান বেফাকের মহাসচিব নির্বাচিত হন। এরপর থেকে দীর্ঘ ২৮ বছর ধরে তিনি এই দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘ সময় একই পদে দায়িত্ব পালন এবং বোর্ডের সাংগঠনিক কার্যক্রমে তাঁর ধারাবাহিক সম্পৃক্ততা তাঁকে পাকিস্তানের কওমি মাদরাসা অঙ্গনের পরিচিত মুখে পরিণত করেছে।

মুলতানের ঐতিহ্যবাহী জামিয়া খায়রুল মাদারিসের প্রতিষ্ঠাতা মাওলানা খায়র মুহাম্মদ জালান্ধরি রহ.-এর নাতি এবং মাওলানা মুহাম্মদ শরিফ জালান্ধরি রহ.-এর ছেলে হানিফ জালান্ধরি। পারিবারিকভাবেই তিনি ইলমি ও মাদরাসা পরিচালনার পরিবেশে বেড়ে ওঠেন। ১৯৮১ সালে পিতার ইন্তেকালের পর জামিয়া খায়রুল মাদারিসের প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির মুহতামিম ও শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করেন।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তান দেশটির কওমি মাদরাসাগুলোর অন্যতম বৃহৎ কেন্দ্রীয় শিক্ষা বোর্ড। ১৯৫৯ সালের ১৮ অক্টোবর প্রতিষ্ঠিত এ বোর্ডের প্রধান কার্যালয় মুলতানে। দেশজুড়ে মাদরাসাগুলোর নিবন্ধন, পাঠ্যক্রম প্রণয়ন, পরীক্ষাব্যবস্থা পরিচালনা এবং শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠানটি কাজ করে।

বোর্ডটির বর্তমান সভাপতি বিশ্বখ্যাত আলেম মুফতি মুহাম্মদ তাকী উসমানী। আর মহাসচিব বা নাজিমে আ’লা হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা হানিফ জালান্ধরি।

২০২৬ সালের ২ জুলাই অনুষ্ঠিত বোর্ডের নির্বাচনে মুফতি তাকী উসমানী দ্বিতীয়বারের মতো সভাপতি এবং হানিফ জালান্ধরি টানা সপ্তমবারের মতো মহাসচিব নির্বাচিত হন। আগামী পাঁচ বছরের জন্য তাঁরা এ দায়িত্ব পেয়েছেন। নির্বাচনে মাওলানা ফজলুর রহমান তাঁদের নাম প্রস্তাব করেন।

বোর্ডটির সাম্প্রতিক প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সাল পর্যন্ত এর অধিভুক্ত মাদরাসা ও জামিয়ার সংখ্যা ২৮ হাজার ৮১০টি। এসব প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪৩ লাখ। এর মধ্যে ছাত্র প্রায় ২৬ লাখ ২৮ হাজার এবং ছাত্রী প্রায় ১৭ লাখ ৪ হাজার। শিক্ষক ও শিক্ষিকার সংখ্যা দুই লাখের বেশি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রাশিয়ার সঙ্গে ১০ কোটি ৩০ লাখ ডলারের ১৫ অর্থনৈতিক চুক্তি আফগানিস্তানের

নভেম্বর ১৩, ২০২৬

হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদন ঘিরে ঢাকা-দিল্লি কনস্যুলার সংলাপ স্থগিত

নভেম্বর ১৩, ২০২৬

গাজার হাসপাতালে ইসরাইলি হামলাকে যেভাবে উপস্থাপন করছে পশ্চিমা গণমাধ্যম

নভেম্বর ১৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.