Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

গাজার হাসপাতালে ইসরাইলি হামলাকে যেভাবে উপস্থাপন করছে পশ্চিমা গণমাধ্যম

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ১৩, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

গাজার নাসের হাসপাতালে ইসরাইলি বিমান হামলায় একজন সার্জনসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে আরো অনেকে। বৃহস্পতিবার ভোরের দিকে এই হামলাটি চালানো হয়। তবে ইসরাইলের এ হামলার প্রকৃত চিত্র আড়াল করেছে পশ্চিমা গণমাধ্যম।

মিডল ইস্ট আইয়ের লাইভ অনুষ্ঠানে উপস্থাপক জেমস স্নাইডার গাজার নাসের হাসপাতালে ইসরাইলি হামলার ঘটনা পশ্চিমা সংবাদমাধ্যম কীভাবে উপস্থাপন করেছে, তা বিশ্লেষণ করেছেন। তার মতে, সংবাদ পরিবেশনের ধরনে হামলার প্রকৃত চিত্র আড়াল করা হয়েছে।

খান ইউনিসে অবস্থিত হাসপাতালটিতে ইসরাইলি বিমান হামলায় চিকিৎসক ও রোগীসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। হামলায় হাসপাতালের সার্জারি বিভাগও ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্নাইডার বিশেষভাবে দ্য নিউইয়র্ক টাইমসের সংবাদ পরিবেশনার ধরন তুলে ধরেন। সংবাদমাধ্যমটির প্রতিবেদনের উপশিরোনামে হাসপাতাল কমপ্লেক্সের ভেতরে হামাসের কমান্ড সেন্টার প্রতিষ্ঠার বিষয়ে ইসরাইলের দাবিকে গুরুত্ব দেওয়া হয়। ফলে হামলার শিকার হাসপাতাল ও বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতির চেয়ে ইসরাইলের বক্তব্যই পাঠকের কাছে প্রাধান্য পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

২০২৫ সালের অক্টোবর মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ইসরাইল বারবার লঙ্ঘন করে চলার মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। একই সঙ্গে গাজার স্বাস্থ্যসেবা অবকাঠামোর ওপর ইসরাইলি হামলাও অব্যাহত রয়েছে।

মার্কিন সিনেটে ডেমোক্র্যাটদের নেতৃত্ব দেওয়ার দৌড়ে ইসরাইলের সমালোচক ক্রিস

জাতিসংঘ, বিশ্বব্যাংক ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ মূল্যায়ন অনুযায়ী, গাজায় গণহত্যা শুরুর পর থেকে এক হাজার ৮০০টিরও বেশি চিকিৎসাকেন্দ্র আংশিক বা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রাশিয়ার সঙ্গে ১০ কোটি ৩০ লাখ ডলারের ১৫ অর্থনৈতিক চুক্তি আফগানিস্তানের

নভেম্বর ১৩, ২০২৬

হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদন ঘিরে ঢাকা-দিল্লি কনস্যুলার সংলাপ স্থগিত

নভেম্বর ১৩, ২০২৬

বাংলাদেশে আসছেন পাকিস্তান বেফাকের ২৮ বছরের কাণ্ডারি, কে এই হানিফ জালান্ধরি

নভেম্বর ১৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.