প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে পরিচিত রাশেদ খাঁনকে ‘গালাগালি সহকারী’ বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য আমির হামজা। সম্প্রতি এক ওয়াজ মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
আমির হামজা বলেন, “সে নাকি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী, না, ও হচ্ছে গালাগালি সহকারী। ওর কোনো কাজ নেই, কোনো পদও নেই; আন্দাজে বসিয়ে রেখেছে চাটাচাটির কারণে।”
তিনি রাশেদ খাঁনকে আরও বলেন “আমি আশা করব, আপনারা কথা চিন্তাভাবনা করে বলবেন—কার সম্পর্কে কী বলেন, এটা ভেবে বলা দরকার আপনার। কোথায় কোন জায়গায় আগুন লেগেছে, উনি ফতোয়া দিচ্ছে যে বিরোধীদলীয় নেতা আমিরে জামাতকে গ্রেপ্তার করলে ঠিক হয়ে যাবে।”
জামায়াত আমিরকে গ্রেফতার করার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “গ্রেপ্তার করে দেখেন তো, আপনার নাম থাকে কি না পৃথিবীতে। আপনি কি সেই ২৪ সালের ৫ আগস্টের আগের বাংলাদেশ পেয়েছেন? কত পাল্টে গেছে, আপনি নিজেও জানেন না। ঘুমের ঘোর থেকে জেগে ওঠেন, বাস্তবতায় দেখেন। সারা বাংলাদেশ তো আমি ঘুরছি, দেখতে পাচ্ছি—কী আশ্চর্য, ক্ষমতায় আছে একটা দল, অথচ এই দেশে প্রতিদিন হাজার হাজার মানুষ বিরোধী দলে যোগ দিচ্ছে।”
