গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাটগাতী বাজার এলাকায় তার বাসভবনে আগুন দেয় দুর্বৃত্তরা
এদিকে, রাজনৈতিক উত্তেজনার মধ্যে গোপালগঞ্জে একের পর এক অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। রোববার দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। বিএনপি নেতা রাকিবের গোডাউন ও কাঠের বিতানেও আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জসিম শেখের বাড়িতে অগ্নিসংযোগ, চৌরঙ্গী এলাকার মাহমুদ মেম্বারের দোকানে আগুন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক চিকিৎসক জাফরের চেম্বার ভাঙচুর করা হয়
অন্যদিকে, রোববার সন্ধ্যায় উপজেলার পাটগাতী ইউনিয়নের চৌরঙ্গী মোড় এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে জখম করে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা।
