Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

দেশব্যাপী নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবোদে হবিগঞ্জ জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ২৬, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদ এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াত আমীর মাওলানা মুখলিছুর রহমান বলেন, “এই আওয়ামী লীগ ২০০৬ সাল থেকে দেশে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও শুরু করেছিল। ২০২৪ সালে ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে যার সমাপ্তি ঘটেছিল। কিন্তু সরকারের ‘আওয়ামী তোষণ নীতির’ কারণে তারা আবারও হত্যা ও নৈরাজ্যের রাজনীতি করার পরিবেশ পাচ্ছে।”

সরকারের প্রতি জোর দাবি জানিয়ে তিনি আরও বলেন, “আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি চিরতরে বন্ধ করতে আমরা সরকারকে স্পষ্ট বলতে চাই—অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করুন এবং এই ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করুন। তাহলেই দেশে শান্তির পরিবেশ বিরাজ করবে।” এ সময় আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই হবিগঞ্জকে কোনোভাবেই গোপালগঞ্জ হতে দেওয়া হবে না।”

সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুশ শহিদ, জেলা সেক্রেটারি কাজী মহসিন আহমদ, সহকারী সেক্রেটারি ও চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি কাজী আব্দুর রউফ বাহার, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং সদর উপজেলা আমীর আতিকুল ইসলাম সোহাগ, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং হবিগঞ্জ পৌরসভা আমীর আব্দুল মজিদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হবিগঞ্জ জেলা সেক্রেটারি ছাত্রনেতা সাইদুর রহমান।

এছাড়াও বিভিন্ন উপজেলা ও পৌর শাখার আমীর, সেক্রেটারি, সহকারী সেক্রেটারিসহ জামায়াত, শ্রমিক কল্যাণ, যুব ও ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

আধুনিক খামার ব্যবস্থাপনায় বাড়বে কর্মসংস্থান, সমৃদ্ধ হবে অর্থনীতি

নভেম্বর ২৬, ২০২৬

দেশব্যাপী নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল

নভেম্বর ২৬, ২০২৬

জগন্নাথপুরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন, ৩০ হাফেজকে পাগড়ি প্রদান

নভেম্বর ২৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.