Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

দেশব্যাপী নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ২৬, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

গোপালগঞ্জসহ দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও পোড়াও, লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্ক থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।

প্রধান অতিথি নুরুল ইসলাম বুলবুল এমপি তার বক্তব্যে বলেন, “আওয়ামী লীগ প্রধান সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার যে পাঁয়তারা করছেন তা কখনোই বাস্তবায়িত হবে না। তারা এ দেশে ফিরতে পারবে না। আওয়ামী লীগের জনশক্তিদেরকে চাঙ্গা রাখার জন্যই সে এরকম খেলা খেলতেছে।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ গোপালগঞ্জসহ সারাদেশে যে সন্ত্রাস এবং নৈরাজ্য তৈরি করছে তা অচিরেই বন্ধ করতে হবে, কোনো ধরনের শিথিলতা জনগণ মেনে নিবেনা। সরকার যদি ব্যর্থ হয় জুলাই আন্দোলনের মতো আপামর ছাত্র-জনতা আবারও দেশকে স্থিতিশীল করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়বে।”

উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা আবুজার গিফারী। জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমির, চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক পৌরমেয়র মোঃ নজরুল ইসলাম, সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি জেনারেল মাও. আব্দুস সবুর, জেলা নায়েবে আমির ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুখলেসুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ আমানুল্লাহ, জেলা সহকারী সেক্রেটারি মাও. ওমর ফারুক, জেলা সাংগঠনিক সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানী, সদর উপজেলা আমির অধ্যাপক গোলাম কবির, পৌরসভা আমির অ্যাডভোকেট মোঃ শফিক এনায়েত উল্লাহ প্রমুখ।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল পৌর পার্ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে শান্তি মোড়ে গিয়ে শেষ হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

আধুনিক খামার ব্যবস্থাপনায় বাড়বে কর্মসংস্থান, সমৃদ্ধ হবে অর্থনীতি

নভেম্বর ২৬, ২০২৬

দেশব্যাপী নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবোদে হবিগঞ্জ জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল

নভেম্বর ২৬, ২০২৬

জগন্নাথপুরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন, ৩০ হাফেজকে পাগড়ি প্রদান

নভেম্বর ২৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.