Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

টানা ৪ মাসে হাতে লিখলেন কোরআন

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :এপ্রিল ২৮, ২০২৪No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

টানা ৪ মাসের প্রচেষ্টায় ১৯ বছর বয়সী তরুণ সেলিম উদ্দিন রেজা হাতে পবিত্র কোরআন লিখেছেন। তিনি কোরআন শরিফের পুরো ৩০ পারাই হাতে লিখেছেন।

জানা গেছে, মসজিদের ভেতরে বসেই ৪ মাস ধরে পবিত্র কোরআন লিখেছেন সেলিম ৷

সেলিম নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ব্রমত্তর গ্রামের ইমান আলীর ছেলে। দারউলুম মাদরাসার ছাত্র তিনি। বর্তমানে দক্ষিণ অসুরখাই সরকারি প্রাথমিক বিদ্যালয় জামে মসজিদে খাদেম হিসাবে কর্মরত।

হাতে কোরআন লেখার ইচ্ছা কেন হলো প্রশ্নে সেলিম জানান, ছোটবেলায় তার হাতের লেখা একেবারেই ভালো ছিল না। এজন্য তাকে মাদরাসার হুজুরেরা অনেক সময় বকেছেন তাকে। মায়ের হাতে পিটুনিও খেতে হয়েছে তাকে। এক সময় হুট করেই সিদ্ধান্ত নেন পবিত্র কোরআন হাতে লিখবেন। শুরুও করে দেন লেখা। মাত্র ৪ মাসের চেষ্টায় পুরো পবিত্র কোরআন হাতে লিখে শেষ করেন।

লেখা শেষ করে তার মাদরাসাসহ পরিচিত হুজুরদের কাছে বিষয়টি নিয়ে কথা বললে, তারা প্রথমে বিশ্বাস করেননি যে সত্যি সত্যি পুরো পবিত্র কোরআন হাতে লিখেছেন এবং তা পড়া যাবে। সেলিম তাদের তখন বাসায় এসে দেখে যেতে বলেন। বাসায় এসে তারা তা দেখে জানান, একেবারে হুবহু হয়েছে। সেলিমের হাতে লেখা কোরআন পড়া যাচ্ছে।

পবিত্র কোরআন (৩০ পারা) হাতে লিখতে পাড়াকে জীবনের সেরা অর্জন হিসেবে মনে করেন সেলিম। এই মহান কাজটি করতে পেরে তিনি আল্লাহর  কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করেছেন।

সেলিম বললেন, আমি পবিত্র কোরআন হাতে লিখেছি নিজের ভালো লাগা থেকে। এই কোরআনের কপি আমি কখনোই বিক্রি করব না। আমি ভাইরাল হওয়ার জন্য হাতে পবিত্র কোরআন লিখিনি। তবে এখন ভাবি, আমার এ কাজ দেখে অন্যরা অনুপ্রাণিত হতেও পারেন। আর হাতে লেখা কোরআনটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে চাই, যাতে আমি যখন থাকব না তখনো আমার এ কাজ মানুষের কাছে সংরক্ষিত থাকবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন ডার্ক ওয়েবে, এটি কী—তথ্য কতটা ঝুঁকিতে এখানে

আগস্ট ২৭, ২০২৬

হিমালয়ের বন্যা বাংলাদেশের জন্যও সতর্কবার্তা: আমিরে মজলিস

আগস্ট ২৭, ২০২৬

বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজ্বের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

জুলাই ২২, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.