Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
অন্যান্য নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

মরদেহের পাশে চিরকুট, ‘নিজ হাতে ধর্ষককে মেরে শাস্তি দিলাম’

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ২, ২০২৪No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

রাজধানীর ভাটারা এলাকা থেকে আরিফুল ইসলাম নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ পাওয়া গেছে। শনিবার (১ জুন) সন্ধ্যায় মাটি প্রপার্টিস থেকে মরদেহটি পুলিশ উদ্ধার করে।

 

 

জানা যায়, মাটি প্রপার্টিস থেকে পুলিশের কাছে ফোন করা হয়। জানানো হয় দোতালার অ্যাপার্টমেন্টে একজনের মরদেহ পাওয়া গেছে।

এমন খবর পেয়ে ভাটারা পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে যায়। সিআইডির ক্রাইম সিন পর্যবেক্ষণ করে জানায়, লাশের বুকে ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

 

 

এ ছাড়াও মরদেহের পাশে একটি চিরকুট পড়েছিল। যেখানে লেখা রয়েছে, আমার জীবনের শান্তি নষ্ট করে দিছে এ রেপিস্ট। ব্লাকমেইলার। তার নিজের ইচ্ছায় আমার হাতে ধরা দিয়েছে। নিজের হাতে এ রেপিস্ট ব্লাকমেইলারকে মেরে শাস্তি দিলাম।

শ্রমবাজার / মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের কী হবে

এ ঘটনায় সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। যেখানে দেখা গেছে, ১৮ মে ভোর ৬টা ৩১ মিনিটে পারভীন আক্তার নামে এক নারী ওই অ্যাপার্টমেন্ট থেকে একা বেরিয়ে যাচ্ছেন।

জানা গেছে, পারভীন আক্তার আরিফুলের স্ত্রী। পারভীন আক্তার কানাডায় থাকেন। তিনি কানাডা থেকে এসে পরিকল্পিতভাবে আরিফুলকে হত্যা করে আবারও কানাডায় ফিরে গেছেন।

&nbs
পুলিশ সূত্রে জানা গেছে, আরিফুল ইসলাম জাপান ও তার স্ত্রী পারভীন আক্তার কানাডা প্রবাসী। গত ১৭ মে তারা দুজন ভাটারা থানার মাটি প্রপার্টিস নামে অ্যাপার্টমেন্টটি ভাড়া নেন। পুলিশের ধারণা, আরিফুলের স্ত্রী পারভীন আক্তার তাকে হত্যা করে কানাডায় চলে গেছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহা বলেন, শনিবার বিকেলে খবর পেয়ে অ্যাপার্টমেন্ট থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকারীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। পারভিন দীর্ঘদিনের ক্ষোভ থেকে আরিফুলকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

মরক্কোয় সাংবাদিকদের ওপর নজরদারির অভিযোগ

অক্টোবর ৬, ২০২৬

চীনের হুমকির মধ্যেই তাইওয়ানে মার্কিন অত্যাধুনিক এফ-১৬ভি যুদ্ধবিমান

অক্টোবর ৩, ২০২৬

এবার ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর

সেপ্টেম্বর ২৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.