Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»ছাত্রলীগ নেতাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতা
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ছাত্রলীগ নেতাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতা

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ৫, ২০২৪No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণা চালাতে গিয়ে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার হামলায় আরিফুল ইসলাম কাজল নামে ছাত্রলীগের সাবেক এক নেতা আহত হওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (৩ জুন) সন্ধ্যায় উপজেলার পিঙ্গলাকাঠি বাজারে এ ঘটনা ঘটে।

আহত আরিফুল ইসলাম কাজল সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি। আওয়ামী লীগ নেতা এইচ এম ফিরোজ মিয়া মুকুল পিঙ্গলাকাঠি বাজার কমিটির সভাপতি ও নলচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

হামলায় আহত গৌরনদী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি আরিফুল ইসলাম কাজল বলেন, সোমবার সন্ধ্যার পর পিঙ্গলাকাঠি বাজারে চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন মিয়ার কাপ-পিরিচ মার্কার পক্ষে প্রচার-প্রচারণা করছিলাম। এ সময় প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থী হারিছুর রহমানের সমর্থক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া মুকুলের নেতৃত্বে আমাকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। স্থানীয়রা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

হামলার অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া মুকুল বলেন, আমি হামলা করিনি। বরং কাজল আমার ওপর হামলা চালিয়েছে। আমি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছি।

গৌরনদী মডেল থানার ওসি মো. আনোয়োর হোসেন বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে আইনশৃঙ্খলার অবনতি যাতে না ঘটে তার জন্য আমরা সর্বদা সতর্ক আছি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জুন ১৫, ২০২৬

পুশইনে ব্যর্থ হয়ে সীমান্তে বিএসএফের ককটেল বিস্ফোরণ

জুন ১৫, ২০২৬

ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.