Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»অন্যান্য»আখাউড়ায় ৩ লাখ টাকার মালামালসহ কোরবানির মাংস চুরি
অন্যান্য নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

আখাউড়ায় ৩ লাখ টাকার মালামালসহ কোরবানির মাংস চুরি

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ২৪, ২০২৪No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আখাউড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড পূর্ব কলেজ পাড়ায় জাহাঙ্গীর মিয়ার মালিকানাধীন  একটি ৩ তলা বিল্ডিং এর ২টি ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল রাতের কোন এক সময় এই চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।

জাহাঙ্গীর মিয়ার ৩ তলা বাড়ীটি রাজিব কটেজ এর বাড়ীর উত্তর পাশে এবং বিএনপির আহবায়ক নারায়ণপুর গ্রামের মো. জয়নাল আবেদীন আব্দুর বাড়ীর পশ্চিম পাশে অবস্থিত। ঈদের ছুটি উপলক্ষে বাসার লোকজন সবাই তাদের নিজ নিজ বাড়িতে চলে যান ঘর তালা দিয়ে।

এসময় চোরে রা তালা ভেঙ্গে  এই সুযোগে একটি মুসলিম পরিবারের  বাসার ফ্রিজে থাকা কোরবানির মাংসসহ স্বর্নলংকার ও মালামাল নিয়ে যায়।

এসময় একই বিল্ডিং এর পাশের আরেকটি বাসায় ভাড়া থাকেন আগরতলা –  আখাউড়া রেলপথ নির্মাণ প্রকল্পের কিউ এ কিউ সি প্রকৌশলী ফয়সাল ঠাকুর। এসময় ফয়সাল ঠাকুরের রুম থেকে নগদ ৬৭ হাজার টাকা, ডলার, ইউরো,  ল্যাপটপ সহ বিভিন্ন মালামাল প্রায় লক্ষাধিক টাকার মালামাল চোরেরা লুট করে নিয়ে যায়। দুটি পরিবারের ভাড়া বাসা থেকে আনুমানিক ৩ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

এই চুরির ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং থানায় জিডি করা হয়েছে।

এবিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত করে পরবর্তী ব্যাবস্থা নেওয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জুন ১৫, ২০২৬

পুশইনে ব্যর্থ হয়ে সীমান্তে বিএসএফের ককটেল বিস্ফোরণ

জুন ১৫, ২০২৬

ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.