Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»আগামীকাল শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

আগামীকাল শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :অক্টোবর ১০, ২০২৪No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আগামীকাল শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন

শুক্রবার (১১ অক্টোবর) বাদ জুম্মা রাজধানীর শাহাবাগ চত্বরে ইনসাফ ভিত্তিক আদর্শ রাষ্ট্র গঠনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অবদান শীর্ষক সীরাত সম্মেলনের আয়োজন করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

শাহবাগে সম্মেলন আয়োজন করায় দেশব্যাপী নেতাকর্মীদের মাঝে বেশ উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলা ও বিভাগীয় দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সম্পন্ন করেছে ছাত্র জমিয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জেলা নেতৃবৃন্দ উপজেলা, ওয়ার্ড ও ক্যাম্পাসে দাওয়াত কার্ড, লিফলেট বিতরণ দেয়াল রাইটিং’সহ শিক্ষার্থীদের মাঝে প্রচারণা সম্পন্ন করেছে।

সংগঠন সূত্রে জানা যায়, রবিউল আউয়াল মাসব্যাপী সারাদেশে ছাত্র জমিয়তের সীরাত বিষয়ক আলোচনা সভা, প্রবন্ধ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন ছিল। বিজয়ীদের পুরষ্কার বিতরণও শাহবাগের সম্মেলনে অনুষ্ঠিত হবে।

শাহবাগের সম্মেলনে যোগ দিতে সারাদেশ থেকে ইতিমধ্যে ঢাকা অভিমূখে রওয়ানা করেছে ছাত্র জমিয়তের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। সম্মেলন ঘিরে স্কুল-কলেজ ও ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মাঝেও বেশ উদ্যোমতা লক্ষ্য করা গেছে।

জানা যায়, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দি। সভাপতিত্ব করবেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী।

সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্মেলন সফল করতে দলের নেতাকর্মীদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াসহ সর্বস্তরের ছাত্র সমাজের সহযোগিতা কামনা করেছেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.