Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»‘সর্বক্ষেত্রে অন্য ভাইকে প্রাধান্য দেয়ার মানসিকতা লালন করতে হবে’-আমীরে মজলিস
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

‘সর্বক্ষেত্রে অন্য ভাইকে প্রাধান্য দেয়ার মানসিকতা লালন করতে হবে’-আমীরে মজলিস

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :অক্টোবর ১৪, ২০২৪No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরীর সাথে সৌজন্য সাক্ষাত ও দোয়া নেয়ার মাধ্যমে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পথচলা শুরু হয়েছে। আজ ১৪ অক্টোবর’২৪, সোমবার, নরসিংদীর জামিয়া কুর‌আনিয়া মেরাজুল উলুম বৌয়াকুড় মাদ্রাসা কার্যালয়ে মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দীন ও সেক্রেটারী জেনারেল মুহাম্মাদ আশিকুর রহমান জাকারিয়ার নেতৃত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে আমীরে মজলিস বলেন, সাত শ্রেনীর মানুষ হাশরের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবেন। এরমধ্যে অন্যতম এ যুবক শ্রেণী যারা তাদের যৌবনকে দ্বীনের কাজে ব্যয় করেছে। আমি আশাবাদী আপনারা সেই শ্রেনীর অন্তর্ভুক্ত হবেন। আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে নিজেকে বিলীন করে কাজ করে যেতে হবে। নিজেদের ব্যক্তিগত স্বার্থের উর্ধ্বে গিয়ে সর্বক্ষেত্রে অন্য ভাইকে প্রাধান্য দেয়ার মানসিকতা লালন করতে হবে।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর’২৪, শনিবার বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আজ দুপুরে সংগঠনের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ঘোষণা করেন। মহাসচিবের সাথে মতবিনিময় শেষে উপমহাদেশের বিখ্যাত হাদীস বিশারদ, বাবরী মসজিদ লংমার্চের আপোষহীন নেতা শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর মাকবারা জিয়ারত করে নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

ওসমান হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন

জুন ১৭, ২০২৬

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.