Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»ফ্যাসিস্টের দোসর ও জনবিরোধী লোকদেরকে অপসারণ করার দাবি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ফ্যাসিস্টের দোসর ও জনবিরোধী লোকদেরকে অপসারণ করার দাবি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ১১, ২০২৪No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

আজ ১১ ই নভেম্বর’২৪ রোজ সোমবার গণঅভ্যুত্থানে নিযুক্ত অন্তর্বর্তীকালীন সরকারে গণবিরোধী লোকদের অন্তর্ভুক্তির প্রতিবাদে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর পূর্বের সভাপতি নাঈম বিন শামসুল হকের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আশিকুর রহমান জাকারিয়া বলেন, উপদেষ্টা পরিষদে গণবিরোধী লোকদের অন্তর্ভুক্ত করে এই অন্তর্বর্তীকালীন সরকার ভুল সিদ্ধান্ত গ্রহণ করেছে। অনতিবিলম্বে ফ্যাসিস্টের দোসর, জনবিরোধী লোকদেরকে অপসারণ করতে হবে। এই যৌক্তিক দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন।

ঢাকা মহানগর পশ্চিমের সাংগঠনিক সম্পাদক আহমদ মুরসালিনের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য আব্দুল আজিজ, আশরাফুল ইসলাম সাদ, প্রশিক্ষণ সম্পাদক দিদারুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক রবিউল ইসলাম, যুব মজলিস মতিঝিল জোন সভাপতি মিজানুর রহমান, খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল নুরুল্লাহ, ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি সাখাওয়াত হুসাইন ও ঢাকা মহানগর দক্ষিণে সভাপতি জাবের হুসাইনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.