Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»মাওলানা সাদকে ছাড়া ইজতেমা; আগের নিয়মেই চলবে কাকরাইল ও ইজতেমার মাঠ
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

মাওলানা সাদকে ছাড়া ইজতেমা; আগের নিয়মেই চলবে কাকরাইল ও ইজতেমার মাঠ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ১৩, ২০২৪No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলাদেশে অনুষ্ঠিতব্য ২০২৫ সালের বিশ্ব ইজতেমায় তাবলিগের বিতর্কিত আমীর দিল্লির মাওলানা সা’দ বাংলাদেশে আসবেন না মর্মে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হয়। তাই, আগের নিয়মেই চলবে কাকরাইল মসজিদ ও ইজতেমার মাঠ। বিবৃতি প্রকাশ করে এমন খবর দিয়েছে ওলামা-মাশায়েখ বাংলাদেশ।

এ বিষয়ে তথ্যটি নিশ্চিত করেছেন মাওলানা শাহরিয়ার মাহমুদ।

তিনি জানান, বাংলাদেশের তাবলিগের মারকাজ কাকরাইল মসজিদ ও ইজতেমার মাঠ আগে যেভাবে আছে ও বর্তমানে চলছে সেভাবেই থাকবে এপ্রিল মাস পর্যন্ত। এপ্রিল মাসে সরকার এ বিষয়ে স্থায়ী সমাধানে যাবে, সে পর্যন্ত আমরা সাথীদেরকে বুঝিয়ে নিচ্ছি।

এর আগে ওলামা-মাশায়েখ বাংলাদেশ এর পক্ষ থেকে কাকরাইল মসজিদ ও তবলিগ বিষয়ে এক জরুরি বিবৃতিতে বলা হয়, বৈষম্য-বিরোধী ছাত্র জনতা ও তওহিদী জনতার তাজা রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ বর্তমানে নানা ষড়যন্ত্রে জর্জরিত। দেশের সংকটময় এই পরিস্থিতি যাতে আরও জটিলতার দিকে না যায় সেই লক্ষ্যে যে কোনো ভাবেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সরকার ও দেশপ্রেমী জনগন সকলের কর্তব্য।

সেই উদ্দেশ্যে গতকাল ১২ নভেম্বর ২০২৪ বর্তমান সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ওলামা মাশায়েখ বাংলাদেশ এর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা, ধর্ম উপদেষ্টার পক্ষ থেকে যৌথভাবে আগামী ২০২৫ সালের এপ্রিল মাসে তবলিগ এর সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফলে দেশের বৃহত্তর স্বার্থে এপ্রিল ২০২৫ পর্যন্ত কাকরাইল মসজিদ এ অবস্থানের বিষয়ে পূর্বের তরতীব মেনে নিয়ে বর্তমান সরকারকে সহযোগিতা করার ব্যাপারে ওলামা মাশায়েখ বাংলাদেশ ও কাকরাইল এর পক্ষ থেকে সকলে এক মত পোষণ করেন।

বিবৃতিতে আরও বলা হয়, দিল্লির মাওলানা সা’দ সাহেব বাংলাদেশ এ আসবেন না মর্মে সরকার এর পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হয়। শুরায়ি নেজামের বিশ্ব এজতেমা আগামী ৩১ জানুয়ারী ১ ও ২ ফেব্রুয়ারী ২০২৫ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। উক্ত বিষয়ে সকলকে সহযোগিতার বিশেষ আহ্বান জানানো হচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.