Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»ইসলাম»৪৯ দিনে কোরআন হিফজ করা বিস্ময় শিশু হাবিবুরকে খেলাফত ছাত্র মজলিস এর সংবর্ধনা
ইসলাম নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

৪৯ দিনে কোরআন হিফজ করা বিস্ময় শিশু হাবিবুরকে খেলাফত ছাত্র মজলিস এর সংবর্ধনা

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ১৫, ২০২৪Updated:নভেম্বর ১৫, ২০২৪No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

মাত্র ৪৯ দিনে পবিত্র কোরআনে হিফজ করা ৭ বছরের শিশু হাবিবুর রহমানকে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নোয়াখালী জেলা শাখার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বাইতুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা প্রাঙ্গণে সংগঠনের পক্ষ থেকে ওই বিস্ময় শিশুর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন: বাংলাদেশ ছাত্র মজলিস নোয়াখালী জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা বোরহান উদ্দিন ও নোয়াখালী জেলার সাবেক সভাপতি মুহাম্মাদ মুবারক বিন মোর্শেদ ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নোয়াখালী জেলা শাখার সেক্রেটারি আরাফাত বিন জাহাঙ্গীর, অফিস সম্পাদক মাহবুবুর রহমান, বাইতুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার পরিচালক হাফেজ ক্বারী শাহাদাত হোসাইন ও প্রধান হাফেজ নুরুল আলম প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, ‘শিশু হাফেজ হাবিবুর রহমান নিশ্চয়ই মহান আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, এটা পবিত্র কোরআনের এক অনন্য মুজিজাও বটে। এত কম বয়সে কোরআনের ৩০ পারা হৃদয়ে ধারণ করা বিস্ময়কর! হাবিবুর রহমান আগামীতে যেন তার এ মেধাকে কাজে লাগিয়ে ইসলাম এবং দেশের খেদমত করতে পারে সেটাই আমাদের প্রত্যাশা। তার আগামীর জীবন সুন্দর এবং সাফল্যমণ্ডিত হোক সে কামনা করেন নেতৃবৃন্দ

উল্লেখ্য, বিস্ময়কর মেধাবী শিশু হাফেজ হাবিবুর রহমান নোয়াখালী বেগমগঞ্জের বাইতুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। সে সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দী গ্রামের সৌদি প্রবাসী মাইনুদ্দিন রাসেলের ছেলে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.