Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»আগামী ২৯ ও ৩০ নভেম্বর ঢাকায় ইসলাহী ইজতেমা করবে আল্লামা ফরিদ উদ্দিন মাসঊদ
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

আগামী ২৯ ও ৩০ নভেম্বর ঢাকায় ইসলাহী ইজতেমা করবে আল্লামা ফরিদ উদ্দিন মাসঊদ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ২৪, ২০২৪No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের আহ্বানে দুই দিনব্যাপী ইসলাহী ইজতেমা আয়োজন করেছে বাংলাদেশ জমিয়তুল উলামা।

রাজধানীর খিলগাঁও চৌধুরিপাড়ায় জামিআ ইকরা বাংলাদেশ প্রাঙ্গণে আগামি ২৯ ও ৩০ নভেম্বর রোজ শুক্র ও শনিবার এই ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হবে।

ইজতেমা আয়োজক কমিটির সদস্য ও বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর কার্যকারী সভাপতি মাওলানা সদরুদ্দীন মাকনুন জানান, শুক্রবার বাদ আসর থেকে ইজতেমা শুরু হবে। ইজতেমার বিভিন্ন পর্বে ইসলাহী বয়ান, আম বয়ান, বিশেষ বয়ান, পবিত্র কুরআনী তালিম ও তেলাওয়াত, জিকির ও দুরুদের আমলসহ ধারাবাহিক আত্মোন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি পালন করবেন আগত মুসল্লিরা। আল্লাহর মেহেরবানীতে আমাদের সবকাজ-আয়োজন প্রস্তুত হচ্ছে।

বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব ও জামিআ ইকরা বাংলাদেশের সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম কাসেমী বলেন, মানুষকে আল্লাহর পথে আসার আহবান ও মানুষের মনে আল্লাহতায়ালার ভালোবাসার উন্মেষ ঘটানোর উপায় এবং আমলী জিন্দেগী গঠনের দাওয়াত নিয়ে শুক্রবার থেকেই ইজতেমায় অবস্থান করবেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। শনিবার বাদ আসর ইজতেমার আখেরি মোনাজাতও পরিচালনা করবেন তিনি।

মাওলানা আব্দুর রহীম কাসেমী বলেন, এই ইজতেমায় দেশের শীর্ষ আলেম উলামাসহ বরেণ্য অসংখ্য আলেম উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আমরা ধর্মপ্রাণ মুসলিমদের হাজির হওয়ার আহবান জানাই।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.