Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»সুসম্পর্ক চাইলে ভারতকে ইসরাইলি আচরণ বন্ধ করতে হবে: হেফাজতে ইসলাম
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

সুসম্পর্ক চাইলে ভারতকে ইসরাইলি আচরণ বন্ধ করতে হবে: হেফাজতে ইসলাম

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ১, ২০২৪Updated:ডিসেম্বর ১, ২০২৪No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ভারতের উত্তর প্রদেশের সামভালে সম্প্রতি একটি ঐতিহ্যবাহী মসজিদ দখলের বিরোধিতা করে স্থানীয় মুসল্লিরা প্রতিবাদ জানালে পুলিশ নির্বিচারে গুলি চালায়। গুলিতে তিন মুসল্লি নিহত হওয়ার কড়া প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজেদুর রহমান।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, ভারতের উত্তর প্রদেশের সামভালে কয়েক শতাব্দীর পুরনো একটি ঐতিহাসিক জামে মসজিদের জমি দখলের নয়া চক্রান্ত শুরু করেছে হিন্দুত্ববাদীরা। এতে স্থানীয় মুসল্লিরা বাধা দিতে গেলে তাদের ওপর নির্বিচারে গুলি বর্ষণ করে যোগী আদিত্যনাথের পুলিশ বাহিনী। এতে তিন মুসলিম শহীদ হন। এমন নৃশংস হত্যাকাণ্ডের আমরা কড়া প্রতিবাদ জানাচ্ছি।

নেতৃদ্বয় আরও বলেন, ‘প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মতো একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রের জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়তে হলে ভারতের শাসকগোষ্ঠীকে এমন ইসরাইলি আচরণ অবশ্যই পরিহার করতে হবে। নিজ দেশের নাগরিকের রক্ত যাদের হাতে লেগে আছে, তাদের আমরা প্রতিবেশী হিসেবে ভাবতে লজ্জা পাই। বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়তে হলে ভারতকে অবশ্যই তার দেশের সংখ্যালঘু মুসলিমদের ওপর দমন-পীড়ন ও খুনযজ্ঞ বন্ধ করতে হবে।’

তারা বলেন,

ভারতের শাসকগোষ্ঠী প্রতিবেশী দেশ থেকে পালিয়ে আসা গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনাকে বন্ধু হিসেবে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের সাথে আবারও শত্রুতার পরিচয় দিয়েছে। ভারতকে তার সামগ্রিক ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী নীতি বদলাতে হবে। প্রতিবেশী রাষ্ট্রে দাঙ্গা লাগানোর উসকানি ও মদদ দেয়া থেকেও ভারতকে বিরত থাকতে হবে।

তারা আরও বলেন, ‘ভারতে হরহামেশা মুসলমানদের মসজিদ ও বাড়িঘর গুঁড়িয়ে দেয়া হচ্ছে। ইসরাইলি কায়দায় মুসলমানদের জমি দখল করা হচ্ছে। বাবরি মসজিদকে নৃশংসভাবে শহীদ করা হয়েছিল। জ্ঞানবাপী মসজিদের জমি দখল নিয়েও হিন্দুত্ববাদীদের চক্রান্ত চলমান। এসব বন্ধে ভারতের শাসকগোষ্ঠীকে উদ্যোগ নিতে হবে। তা নাহলে দক্ষিণ এশিয়ার কোনো প্রতিবেশী রাষ্ট্রই ভারতকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে না।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজ্বের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

জুলাই ২২, ২০২৬

মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

জুলাই ২১, ২০২৬

জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

জুলাই ২১, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.