Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমরা বহুগুণ এগিয়ে আছি: শায়খ আহমাদুল্লাহ
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমরা বহুগুণ এগিয়ে আছি: শায়খ আহমাদুল্লাহ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :ডিসেম্বর ৭, ২০২৪No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের ঘটনায় বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় আলেম ও আলোচক শায়খ আহমাদুল্লাহ।

তিনি বলেছেন, এ ঘটনা প্রমাণ করে, যেসব তথাকথিত সভ্য দেশ আমাদের দিনরাত মানবতা ও সম্প্রীতির সবক শেখায়, সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমরা তাদের থেকে বহুগুণ এগিয়ে আছি। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ, যেখানে প্রতিনিয়ত সংখ্যালঘু নিপীড়ন চলে, তারা যখন আমাদের সাম্প্রদায়িকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে, তখন তাদের প্রতি আমাদের শুধু করুণা হয়।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।

শায়খ আহমাদুল্লাহ বলেন, অনেক বিষয়ে আমরা পৃথিবী থেকে পিছিয়ে থাকলেও সহনশীলতা, বৈষম্যহীনতা ও সম্প্রীতিতে আমরা বহুগুণ এগিয়ে আছি। এর প্রধান কারণ দুটি। প্রথমত, এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। আর ইসলাম আমাদেরকে অন্য ধর্মাবলম্বীদের প্রতি সংযম ও সহনশীল আচরণ করতে শেখায়। ইসলামের এই শিক্ষার কারণেই এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ সংখ্যালঘুদের প্রতি সব সময় সহানুভূতিশীল আচরণ করে থাকে।

দ্বিতীয়ত, এ দেশের আলেমগণ দেশের সকল সংকটময় মুহূর্তে পরম দায়িত্বশীলতার পরিচয় দিয়ে থাকেন। যার সুফল আমরা সব ধরনের মানুষ ভোগ করে থাকি। এ কারণে আলেমদেরকে দেশের মূলধারায় যতবেশি সম্পৃক্ত করা যাবে, দেশ ও দেশের মানুষ ততবেশি উপকৃত হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজ্বের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

জুলাই ২২, ২০২৬

মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

জুলাই ২১, ২০২৬

জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

জুলাই ২১, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.