Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»১৬ বছর পর কারামুক্ত ১৭৮ বিডিআর সদস্য
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

১৬ বছর পর কারামুক্ত ১৭৮ বিডিআর সদস্য

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জানুয়ারি ২৩, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঢাকার কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে ১৬ বছর পর জামিনে মুক্ত হয়েছেন ১৭৮ জন বিডিআর সদস্য। এরমধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে ৪৩ জন ও কাসিমপুর কারাগার থেকে ১৩৫ জন বিডিআর সদস্য মুক্ত হয়েছেন। তারা পিলখানা ট্র্যাজেডির ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় জামিনে মুক্ত হন।

বৃহস্পতিবার ঢাকার কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে একযোগে একে একে বেরিয়ে আসেন বিডিআর সদস্যরা। এ সময় কারা গেইটের সামনে অপেক্ষমাণ স্বজনদের চোখে মুখে উচ্ছ্বাস দেখা যায়। অনেকে আবার মিষ্টিমুখ করান বেরিয়ে আসা সাবেক বিডিআর সদস্যদের।

এর আগে গত ১৯ জানুয়ারি কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতে ঢাকার বিশেষ ট্রাইবুনাল ২ এর বিচারক ইব্রাহিম মিয়ার আদালত সাক্ষ্য গ্রহণ ও জামিন শুনানি শেষে বিস্ফোরক মামলায় আসামিদের জামিনে মুক্তির আদেশ দেন।

আদেশে বলা হয়, যারা বিডিআর বিদ্রোহের হত্যা মামলায় খালাস পেয়েছেন এবং যাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল নেই তারা জামিনে মুক্তি পাবেন। একইভাবে হত্যা মামলায় এরই মধ্যে যাদের সাজা ভোগ সম্পন্ন হয়েছে তাদের বিরুদ্ধে যদি উচ্চ আদালতে আপিল না থাকে তাহলে তারাও মুক্ত হবেন। আদালতের শর্তাবলি পর্যালোচনা করে গত ২২ জানুয়ারি ১৭৮ জনের জামিননামার কাগজ কারা কর্তৃপক্ষের কাছে পাঠায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.