Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»অন্যান্য»কুমিল্লায় বাসস্ট্যান্ডে টোল আদায়কালে ৩ চাঁদাবাজ আটক:
অন্যান্য নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

কুমিল্লায় বাসস্ট্যান্ডে টোল আদায়কালে ৩ চাঁদাবাজ আটক:

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জানুয়ারি ২৯, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কুমিল্লার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে যানবাহন থেকে অবৈধভাবে টোল আদায়কালে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।

এসময় তাদের থেকে টোল রসিদ, সীল, প্যাড, রেজিস্ট্রার বই, সাত হাজার ৭০০ টাকা ও পাঁচটি মোবাইল জব্দ করা হয়।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- কুমিল্লার নবাব বাড়ি এলাকার মৃত লিয়াকত আলীর ছেলে মো. শাফায়েত আলী সৌরভ (৩৫) একই এলাকার বাবুল মিয়ার ছেলে মো. সৈকত (৩০) ও রেইসকোর্স এলাকার মো. তোফাজ্জল হোসেনের ছেলে মো. তানজিদ হাসান (৩৩)।

সেনাবাহিনী সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিনব্যাপী আদর্শ সদর আর্মি ক্যাম্পের একটি দল নগরীর বাসস্ট্যান্ডগুলোতে অবৈধ টোল আদায়কারী ও চাঁদাবাজদের ধরতে অভিযান চালায়।
এসময় জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড থেকে অবৈধভাবে বিভিন্ন গাড়ি ও যাত্রীদের কাছ থেকে চাঁদা আদায়কালে তিনজনকে আটক করা হয়। কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

আজ বিশ্ব গোসল দিবস

জুন ১৪, ২০২৬

খামারে শত শত গরু-মহিষ, কান্নায় ভেঙে পড়েছেন কলকাতার খামারিরা

মে ২৫, ২০২৬

চাঁদা না দেয়ায় ভ্যানভর্তি ডাব নিয়ে গেলো ছাত্রদল নেতা

ফেব্রুয়ারি ২০, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.