Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»ইসলাম»সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের ইফতার মাহফিল সম্পন্ন।
ইসলাম নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের ইফতার মাহফিল সম্পন্ন।

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মার্চ ১৯, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের ইফতার মাহফিল সম্পন্ন।

আজ ১৮ রামযান, ১৯ মার্চ, বুধবার, পানসী রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে ছাত্র জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শাখা সভাপতি (ভারপ্রাপ্ত) সুহাইল আহমদ ইয়াহ্ইয়া’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউল করীম ও সহ-সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীনের যৌথ পরিচালনায় ছাত্র জমিয়তের সাবেক ও বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি, সুনামগঞ্জ ০৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশি জননেতা হাফিজ মাওলানা সৈয়দ সালিম কাসেমী।

তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ বর্তমানে নানা সামাজিক ও প্রশাসনিক চ্যালেঞ্জের সম্মুখীন। এর মধ্যে ধর্ষণ একটি ভয়াবহ সংকটে পরিণত হয়েছে, যা সমাজের নৈতিক অবক্ষয় এবং প্রশাসনিক দুর্বলতার প্রতিফলন। অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় না আনার কারণে সমাজে বিচারহীনতার সংস্কৃতি বিস্তার লাভ করছে, যা অপরাধ প্রবণতা আরও বাড়িয়ে তুলছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা মাওলানা নূর হোসাইন আজিজ, মাওলানা মিযানুর রহমান, মাওলানা রমজান হোসাইন, মাওলানা আবিদুর রহমান, মাওলানা এরশাদ আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি হাফিজ মাওলানা ত্বাহা হোসাইন, সাবেক সভাপতি মাওলানা ওবায়দুল হক চৌধুরী, মুফতি আব্দুল মালিক ত্বাহা, মাওলানা নূর আলী রায়হান, মাওলানা মুহাম্মাদ মিয়া, মাওলানা নোমান আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মুফতি নূর আহমদ চুয়াপুরী, মাওলানা ইউনুস আহমদ, ইসলামী আন্দোলন নেতা মাহমুদুল হাসান শুয়েব, মাওলানা আসআদ আহমদ সুজানগরী, মাওলানা নাসরুজ্জামান, মাওলানা আব্দুর রহীম প্রমুখ।

বক্তাগণ বলেন, দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র চলমান রয়েছে, যার ফলে অপরাধের মাত্রা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তাই এ ধরনের ঘৃণ্য অপরাধ দমনে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। যদি ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত করে সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ড কার্যকর করা যায়, তাহলে সমাজে শান্তি, নিরাপত্তা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। অপরাধ দমন ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বন্ধু প্রতিম ছাত্র সংগঠনের মধ্য হতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক ইমনদ্দোজ্জা আহমেদ, যুগ্ম আহবায়ক জিহান যুবায়ের, মাহফুজুর রহমান মুহিত, যুগ্ম সদস্য সচিব জাকি আহমদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলার সভাপতি আরশাদ আহমদ, দায়িত্বশীল ইসমাঈল আহমদ, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মিনহাজ তালুকদার, সদস্য সা’দ আহমদ প্রমুখ সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও শ্রমিক সমিতির সংগঠনের প্রতিনিধিগণ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এম. হাসান আহমাদ চৌধুরী, মাসউদ খাঁন, নূর আহমদ সালমান, কামরুল মাহমুদ, ওলীউর রহমান, মাহমুদ হাসান ফারাবী, মাহমুদুল হাসান, কয়েস আহমদ তালুকদার, ফয়সল আহমদ, আবুল হাসানাত মারুফ, ফেদাউর রহমান, সাজ্জাদুর রহমান সেলিবুর, হাসান আহমদ, বদরুল আলম, আব্দুজ জহির, মুহিবুর রহমান, মাহদী হোসাইন প্রমূখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জুন ১৫, ২০২৬

পুশইনে ব্যর্থ হয়ে সীমান্তে বিএসএফের ককটেল বিস্ফোরণ

জুন ১৫, ২০২৬

ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.