Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»হেফাজতে ইসলামের বিশেষ বৈঠক অনুষ্ঠিত: ঢাকায় মজলিসে আ’মেলার বৈঠক ২০ এপ্রিল
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

হেফাজতে ইসলামের বিশেষ বৈঠক অনুষ্ঠিত: ঢাকায় মজলিসে আ’মেলার বৈঠক ২০ এপ্রিল

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :এপ্রিল ১৪, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

হেফাজতে ইসলামের বিশেষ বৈঠক অনুষ্ঠিত: ঢাকায় মজলিসে আ’মেলার বৈঠক ২০ এপ্রিল

আজ (১৩ এপ্রিল) সোমবার, বাদ ঈশা, চট্টগ্রামস্থ জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগরে হেফাজতে ইসলাম বাংলাদেশের এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন আমীরে হেফাজত আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী। বৈঠকটি গভীর রাত পর্যন্ত চলে।

বৈঠকে আগামি ৩ মে অনুষ্ঠিতব্য হেফাজতে ইসলামের মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। এ উপলক্ষে আসন্ন ২০ এপ্রিল রাজধানী ঢাকায় হেফাজতের মজলিসে আ’মেলা তথা- কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বৈঠকে সারাদেশ থেকে কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল সকল সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। হেফাজত নেতৃবৃন্দ এই বৈঠকের মাধ্যমে সংগঠনের কেন্দ্রীয় পরিকল্পনাগুলোকে আরও সুসংগঠিত ও কার্যকর করার জন্য সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান।

এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন, হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান, নায়েবে আমীর মুফতী জসিম উদ্দীন, মাওলানা সালাহ উদ্দীন নানুপুরী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা আইয়ুব বাবুনগরী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মুফতী হারুন ইজহার, মাওলানা নাসির উদ্দীন মনির, মাওলানা মীর ইদরিস, মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতী বশিরুল্লাহ, মাওলানা মনির হুসাইন কাসেমী, মুফতী জাবের কাসেমী, মুফতী কিফায়াতুল্লাহ আজহারী, মাওলানা ইলিয়াস হামিদী, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা আলী আকবার কাসেমী, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা মোহাম্মদ বাবুনগরী, মাওলানা মাহমুদুল হুসাইন, মাওলানা নিজাম সাঈদ প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজ্বের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

জুলাই ২২, ২০২৬

মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

জুলাই ২১, ২০২৬

জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

জুলাই ২১, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.