Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»আন্তর্জাতিক»আল-আকসায় বাড়ছে ইহুদি অনুপ্রবেশ
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

আল-আকসায় বাড়ছে ইহুদি অনুপ্রবেশ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :এপ্রিল ১৯, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি নিরাপত্তা বাহিনীর কঠোর পাহারায় এক দিনে এক হাজারের বেশি ইহুদি আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অনুপ্রবেশ করেছে। এখন পর্যন্ত সংখ্যার দিক থেকে এটি সবচেয়ে বড় প্রবেশের ঘটনা।

বুধবার (১৬ এপ্রিল) এক দিনে প্রায় ১,২০০ ইসরাইলি ইহুদি মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে বলে জানিয়েছে ইসলামিক ওয়াক্‌ফ। পাসওভারের ছুটি শুরুর পর এ সংখ্যা চার হাজার ছাড়িয়েছে বলেও জানান তারা।

ওয়াক্‌ফের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক আউনি বাজবাজ বলেন, গত কয়েক দিনে যা ঘটেছে তা নজিরবিহীন। এটি অত্যন্ত ভীতিকর পরিস্থিতি। ২০০৩ সালে যেখানে ২৫৮ জন প্রবেশ করেছিল, এখন তা হাজার ছাড়িয়ে গেছে। এমন চিত্র আগে দেখিনি।

তিনি সতর্ক করে বলেন, আল-আকসা মসজিদকে ভাগ করে ফেলার বিষয়টি ক্রমেই বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে। এটি অনেকটাই হেবরনের ইব্রাহিমি মসজিদের পুনরাবৃত্তি।

তিনি আরও বলেন, এখন যা ঘটছে, তা ধর্মীয় অভিব্যক্তির চেয়ে বেশি রাজনৈতিক উসকানি। এবং এ উসকানি সরকারের মদদেই হচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

অক্সফোর্ড ইউনিয়ন ভাড়ার হল নয় বলে—সাদিক-হাসনাত ইস্যুতে যে ব্যাখ্যা দিলেন ‘অক্সফোর্ড প্যারেন্ট’

জুন ১৫, ২০২৬

শরিয়াহর ভিত্তিতে রাষ্ট্র ও সমাজ গড়ছে ইমারাতে ইসলামিয়া

জুন ১৫, ২০২৬

৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.