Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»আন্তর্জাতিক»ভারতে ‘জয় শ্রীরাম’ না বলায় কিশোরের ওপর হিন্দুত্ববাদীদের হামলা
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ভারতে ‘জয় শ্রীরাম’ না বলায় কিশোরের ওপর হিন্দুত্ববাদীদের হামলা

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :এপ্রিল ২০, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ভারতে মুসলমানদের উপর হিন্দুত্ববাদীদের নির্যাতন বেড়েই চলছে। এমনকি হিন্দু শিশুরাও তার পরিবার থেকে মুসলিম নির্যাতনের পাঠ গ্রহণ করছে। এবার জয় শ্রী রাম স্লোগান দিতে অস্বীকার করায় ১৩ বছরের একজন মুসলিম কিশোরকে কাঁচের বোতল ভেঙে জখম করেছে তিন হিন্দু কিশোর।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) উত্তরপ্রদেশের কানপুর জেলার মহারাজপুর শহরে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী মুসলিম কিশোর জানান, ঘটনার দিন তিনি বাসের জন্য স্ট্যান্ডে অপেক্ষা করছিলেন। হঠাৎ করেই তার সামনে এসে দাঁড়ায় তিন জন উগ্র হিন্দুত্ববাদী কিশোর। কোনো রকম উসকানি ছাড়াই তারা ওই মুসলিম কিশোরকে নির্দেশ দেয়—তাদের পা ধরে সালাম করতে হবে। কিশোরটি তা করতে অস্বীকৃতি জানালে, তাকে জোর করে জয় শ্রীরাম স্লোগান দিতে বলা হয়। কিশোরটি তাতেও সাড়া না দিলে, তাদের একজন সঙ্গে থাকা কাচের বোতল ভেঙে সেটি তার পায়ে ঢুকিয়ে দেয়।

তীব্র যন্ত্রণা ও রক্তাক্ত অবস্থায় কিশোরটি কোনোমতে বাড়ি ফিরে আসে এবং পরিবারকে পুরো ঘটনা জানায়। পরে তার দাদা বাধ্য হয়ে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী কিশোর আরও জানান, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও তিনি একাধিকবার উগ্র হিন্দুত্ববাদীদের অপমানজনক আচরণের শিকার হয়েছেন। ধর্মের ভিত্তিতে এই ধারাবাহিক হেনস্তা তাকে মানসিকভাবেও বিপর্যস্ত করে তুলেছে।

উল্লেখ্য, এই ঘটনায় ভারতীয় বিএনএস ধারার অধীনে একটি মামলা নথিভূক্ত করা হয়েছে ও তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: ক্লারিয়ন ইন্ডিয়া

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

অক্সফোর্ড ইউনিয়ন ভাড়ার হল নয় বলে—সাদিক-হাসনাত ইস্যুতে যে ব্যাখ্যা দিলেন ‘অক্সফোর্ড প্যারেন্ট’

জুন ১৫, ২০২৬

শরিয়াহর ভিত্তিতে রাষ্ট্র ও সমাজ গড়ছে ইমারাতে ইসলামিয়া

জুন ১৫, ২০২৬

৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.