Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

মুফতি ফয়জুল করীমকে মেয়র হিসেবে দেখতে চায় বরিশালবাসী

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :এপ্রিল ২৩, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বরিশাল সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের নাম ঘোষণার দাবিতে পদযাত্রা করেছে ছাত্র-জনতা।

বুধবার (২৩ এপ্রিল) বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি পালিত হয়।

পদযাত্রা-পূর্ব সমাবেশে বক্তারা বলেন, ২০২৩ সালের সিটি নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করীম প্রকৃত বিজয়ী হয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর সহায়তায় এবং প্রশাসনের সরাসরি সহযোগিতায় নির্বাচনকে প্রভাবিত করে তাকে জোরপূর্বক পরাজিত ঘোষণা করা হয়।

বক্তারা বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় না রেখে নৌকা প্রতীকের পক্ষে পক্ষপাতমূলক ভূমিকা পালন করেছে। ভোটের দিন শহরের বিভিন্ন কেন্দ্রে হামলা, জখম, ভয়ভীতি প্রদর্শন ও জালিয়াতির ঘটনা ঘটে।

জনতার পক্ষ থেকে দাবি ওঠে, বরিশালের জনগণ প্রকৃত বিজয়ীকেই মেয়র হিসেবে দেখতে চায়। সেই দাবি থেকেই তারা নির্বাচন বাতিল করে মুফতি ফয়জুল করীমকে বৈধ মেয়র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য দেন যুব নেতা রেজাউল করিম, ছাত্রনেতা গাজী রেদোয়ান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এম হাসিবুল ইসলাম, বিএম কলেজের শিক্ষার্থী জিয়াউর রহমান নাঈম, হাতেম আলী কলেজ শিক্ষার্থী হাসিবুল ইসলাম শান্ত, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের শিক্ষার্থী ইব্রাহীম মল্লিক, ইসলামিয়া কলেজ শিক্ষার্থী মুহাম্মদ রিয়াজ মীর, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জহিরুল ইসলাম জিহাদ প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

সারের ডিলার নিয়োগে অনিয়মের তদন্ত ও মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

অক্টোবর ১৬, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপে নজরদারি, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত এসআরবি-১৫

অক্টোবর ১৬, ২০২৬

সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

অক্টোবর ১৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.