Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»মুসলিম বিশ্ব»হামাস আত্মসমর্পণ করবে না: ব্রিটিশ বিশ্লেষক
মুসলিম বিশ্ব নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

হামাস আত্মসমর্পণ করবে না: ব্রিটিশ বিশ্লেষক

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :এপ্রিল ২৪, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

হামাসের অন্যতম নেতা “মাহমুদ মারদাভি” সম্প্রতি ঘোষণা করেছেন যে প্রতিরোধ শক্তিগুলোকে নিরস্ত্রীকরণের দাবি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এটা আলোচনাযোগ্য বিষয় নয়। এ ধরণের দাবি পুরানো ইহুদি-মার্কিন পরিকল্পনা যা আবারও উত্থাপিত হয়েছে কেবলমাত্র ফিলিস্তিনি জনগণকে রক্ষায় যে কোনও শক্তিকে নির্মূল করার জন্য। ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ব্রিটিশ বিশ্লেষক “ডেভিড হার্স্ট” বলেছেন, ইহুদিবাদী ইসরাইলকে বুঝতে হবে যে হামাস কখনও আত্মসমর্পণ করবে না। তিনি জোর দিয়ে বলেছেন: আজকের হামাস এবং গাজার আত্মসমর্পণের অর্থ ফিলিস্তিনি ইস্যুকে বিসর্জন দেয়া। কেননা দখলদারিত্বের অবসানের একমাত্র উপায় প্রতিরোধ চালিয়ে যাওয়া।

“হার্স্ট” আরও বলেন: ১৮ মাস ধরে চলমান যুদ্ধ এবং দুই মাস ধরে ক্ষুধা ও দুর্ভিক্ষের মধ্যেও গাজার হামাস নেতারা প্রচুর অর্থ নিয়ে অন্যত্র আছেন। এ থেকেই বোঝা যায় যে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসকে এখনো চিনতে পারেনি।

ব্রিটেনের এই বিশ্লেষক জোর দিয়ে বলেন: যুদ্ধের প্রথম থেকেই শত্রুর দুটি শর্তের কাছে মাথা নত করেনি হামাস। এ দুটি শর্ত ছিল গাজাকে নিরস্ত্রীকরণ এবং গাজায় দখলদারিত্ব। ইসরাইল এ পর্যন্ত এ দুটির একটি ইচ্ছাও পূরণ করতে পারেনি।

মিডল ইস্ট আই ওয়েবসাইটের সম্পাদক বলেছেন: বারবার এবং প্রকাশ্যে জোর দিয়ে বলা হয়েছে যে নেতানিয়াহু আলোচনার মাধ্যমে সমাধান অর্জনের পথে প্রধান বাধা কারণ তিনি হামাসের সাথে দুটি পর্যায়ে সমঝোতা স্বাক্ষর করেছিলেন এবং তারপর একতরফাভাবে চুক্তি লঙ্ঘন করেছিলেন।

এই প্রসঙ্গে, পশ্চিম এশীয় বিষয়ের একজন ইরানি বিশেষজ্ঞ আলিরেজা আরব বলেছেন, পশ্চিম এশীয় অঞ্চলের সকল ফ্রন্টে ইসরাইলের সাথে প্রতিরোধ শক্তির যুদ্ধ সবচেয়ে স্পর্শকাতর পর্যায়ে পৌঁছেছে। তিনি আরো বলেন, “হামাস আত্মসমর্পণ করবে না বা নিরস্ত্র হবে না বরং তারা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। গাজায় যুদ্ধ অব্যাহত থাকলে এক সময় এটা ইসরাইলেরই ক্ষতি ডেকে আনবে।”

ফিলিস্তিনি রাজনৈতিক বিশেষজ্ঞ মুহাম্মদ আল-কিকও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের  নিরস্ত্রীকরণের দাবিকে একটি ব্যর্থ প্রচেষ্টা হিসাবে বর্ণনা করেছেন।

অন্যদিকে, ইসরা‌ইলি সামরিক গোয়েন্দা সংস্থার একজন প্রাক্তন কর্মকর্তা “মাইকেল মিলস্টেইন” হামাস প্রতিরোধ যোদ্ধাদের অবস্থান বিশ্লেষণ করতে গিয়ে স্বীকার করেছেন যে হামাসের অটল অবস্থান ও শক্তিশালী মনোবলের পেছনে তাদের ধর্মৗয় বিশ্বাস কাজ করছে যা তাদের শেষ পর্যন্ত সংগ্রাম চালিয়ে অনুপ্রেরণা যোগাচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

অক্সফোর্ড ইউনিয়ন ভাড়ার হল নয় বলে—সাদিক-হাসনাত ইস্যুতে যে ব্যাখ্যা দিলেন ‘অক্সফোর্ড প্যারেন্ট’

জুন ১৫, ২০২৬

শরিয়াহর ভিত্তিতে রাষ্ট্র ও সমাজ গড়ছে ইমারাতে ইসলামিয়া

জুন ১৫, ২০২৬

৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.