Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»পারভেজ হত্যা, অবশেষে সেই ২ ছাত্রী গ্রেপ্তার
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

পারভেজ হত্যা, অবশেষে সেই ২ ছাত্রী গ্রেপ্তার

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :এপ্রিল ২৪, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় জড়িত থাকার অভিযোগে সেই দুই ছাত্রীকে আটক করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে রাজধানীর জুরাইন থেকে তাদের আটক করা হয়।

আটক শিক্ষার্থীরা হলেন ইউনিভার্সিটি অব স্কলার্সের ব্যবসায় প্রশাসন বিভাগের ফাতেমা তাহসিন ঐশী ও ইংরেজি বিভাগের ফারিয়া হক টিনা।

ডিবি জানায়, ওই দুই নারী শিক্ষার্থী দুই দিন আগে জুরাইনে বাসা ভাড়া নেয়। এই তথ্যের ভিত্তিতে ডিবির টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।

এর আগে, পারভেজ হত্যার ঘটনায় দুই ছাত্রীকে সাময়িক বহিষ্কার করে ইউনিভার্সিটি অব স্কলার্স।

গত ১৯ এপ্রিল বিকেলে মিডটার্ম পরীক্ষা শেষে পারভেজ তার বন্ধুদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিপরীতে একটি পুরি-শিঙাড়ার দোকানে দাঁড়িয়ে নিজের মধ্যে হাসি-ঠাট্টা করছিলেন। তাদের পেছনেই দাঁড়ানো ছিলেন ইউনিভার্সিটি অব স্কলারসের দুই ছাত্রী ও তাদের বন্ধু প্রাইম এশিয়ার চার শিক্ষার্থী। তারা একপর্যায়ে পারভেজ ও তার বন্ধুর হাসাহাসি নিয়ে জানতে চান, কেন তাদের কটাক্ষ করে হাসাহাসি করা হচ্ছে।

এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হলে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি মীমাংসাস করে দেয়। তবে মীমাংসার পরেও বান্ধবীদের কাছে নিজেদের ক্ষমতা ও আধিপত্য দেখাতে তারা পারভেজকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় জাহিদুলকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পারভেজের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ড পরিকল্পনা ও হামলায় অংশ নেওয়া বেশ কয়েকজন ছাত্রের সঙ্গে কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্য ছিল। সব মিলিয়ে হামলাকারী ১৫-২০ জন ছিলেন। তাদের মধ্যে এখন পর্যন্ত ১১ জনের নাম জানা গেছে। এরমধ্যে প্রধান আসামি মেহরাজ ইসলামসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

ওসমান হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন

জুন ১৭, ২০২৬

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.