Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহচর যুবলীগ নেতা গ্রেপ্তার
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহচর যুবলীগ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :এপ্রিল ২৮, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ফরিদপুরের ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের ঘনিষ্ঠ সহচর যুবলীগ নেতা মামুন শিকদারকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফ হোসেন।

এর আগে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় সোমবার ভোররাতে উপজেলার পুলিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামুন শিকদার ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং ওই ইউনিয়নের ঈশ্বরদী গ্রামের মৃত মজিবুর শিকদারের ছেলে। তিনি ভাঙ্গা থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একটি মামলার আসামি।

মামলার এজাহার ও থানা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১০ নভেম্বর রাতে ভাঙ্গা পৌরসভার হাসামদিয়া মধ্যপাড়া এলাকায় পর পর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পরদিন ভাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। এ মামলায় মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে প্রধান করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়। পরে মামলার বিষয়ে প্রাথমিক তদন্ত করে পুলিশ। এ মামলার তদন্তে আসামি যুবলীগ নেতা মামুন শিকদারের সম্পৃক্ততা মেলায় তাকে গ্রেপ্তার করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মামুন শিকদার নিক্সন চৌধুরীর ঘনিষ্ট হিসেবে এলাকায় আধিপত্য বিস্তার করতেন। নিক্সনের বালু ব্যবসা নিয়ন্ত্রণসহ জমি দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজিতে অতিষ্ঠ ছিল এলাকাবাসী। এভাবে নিক্সন চৌধুরীর ক্ষমতাবলে অপরাধের রাজত্ব গড়ে তোলেন। বর্তমানেও তার ভয়ে তটস্থ এলাকাবাসী।

ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিয়া বাজার থেকে মামুন শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার আসামি। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জুন ১৫, ২০২৬

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.