Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»ইসলাম»মদিনায় প্রথম বাংলাদেশি হাজির মৃত্যু
ইসলাম নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

মদিনায় প্রথম বাংলাদেশি হাজির মৃত্যু

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ২, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মদিনায় হজ পালন করতে গিয়ে খলিলুর রহমান (৭০) নামের এক বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এটি চলতি বছরের প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু বলে নিশ্চিত করেছে হজ মিশনের হেল্পডেস্ক।

শুক্রবার (২ মে) হজ সংক্রান্ত সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, গত মঙ্গলবার (২৯ এপ্রিল) মদিনার স্থানীয় সময় সন্ধ্যায় খলিলুর রহমানের মৃত্যু হয় বলে জানা গেছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবে বাংলাদেশ হজ মিশনের সংশ্লিষ্ট সূত্র।

২০২৫ সালের (হিজরি ১৪৪৬) পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ১ হাজার ২২৪ জন হজযাত্রী। গত সোমবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আয়োজিত এক অনুষ্ঠানে ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রম উদ্বোধন করেন।

এরপর রাত ২টা ১৫ মিনিটে সাউদিয়ার প্রথম ফ্লাইট (এসভি ৩৮০৩) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করে, যেখানে ছিলেন ৩৯৮ জন হজযাত্রী।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এবারের হজে বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। তাদের মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।

তিনটি এয়ারলাইনস—বিমান বাংলাদেশ, সাউদিয়া এবং ফ্লাইনাস—মোট ২৩২টি প্রাক-হজ ফ্লাইটের মাধ্যমে হজযাত্রী পরিবহন করবে। এর মধ্যে বিমান বাংলাদেশ ১১৮টি ফ্লাইটে ৪৪,৩০৭ জন, সাউদিয়া ৮০টি ফ্লাইটে ৩২,৭৪০ জন এবং ফ্লাইনাস ৩৪টি ফ্লাইটে ১৩,০৫৩ জন হজযাত্রী পরিবহন করবে।

হজ ফ্লাইট চলবে আগামী ৩১ মে পর্যন্ত। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন থেকে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.